সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি:সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্যসেবা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সমানে থেকে সিভিল সার্জন অফিসের আয়োজনে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে নেত্রকোনা মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়।
এ সময় র্যালিতে নেতৃত্বদেন জেলা প্রশাসক মোঃ মঈনউল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম। পরে সদর হাসপাতালের ইপিআই ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও সিভিল সার্জন কার্যলয়ের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন এনজিও কর্মীরা অংশ গ্রহন করেন।