শিরোনাম :
পরিবর্তনের জন্য বারবার রক্ত দিতে হয়েছে জাতিকে সংস্কৃতি মন্ত্রীর সাথে ইউনেস্কো প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এগ্রিভোল্টাইক হবে কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা বিঘ্নিত করা যাবে না: পরিবেশমন্ত্রী বাগেরহাটে ডিবির অভিযানে উদ্ধার ১১ চোরাই গরু ও পিকআপ, গ্রেপ্তার ৩ হজ প্যাকেজ আরও সাশ্রয়ী করতে নতুন উদ্যোগ, প্রতারণায় কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর শারীরিক সীমাবদ্ধতা নয়, মেধা ও আত্মবিশ্বাসই সাফল্যের পথ তৈরি করে: ববি হাজ্জাজ হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার

কাপাসিয়ায় নতুন বইয়ের প্রকাশনা উৎসব ও বাউল গান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধিঃ জেলার কাপাসিয়ার   রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় শাহ মুহাম্মদ আসাদুল্লাহর লেখা মেঘ কন্যা ও অন্নদা কৃষ্ণ বইয়ের প্রকাশনা উৎসব ও বাউল গান অনুষ্ঠিত হয়।

সাবেক এমপি শহীদুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পল্লী কবি জসীম উদ্দিন এর ছেলে খুরশীদ আনোয়ার জসীম উদ্দিন, অধ্যাপক মুহম্মদ ড. জমির হোসেন,কাপাসিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন, রায়েদ ইউপি চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন প্রমুখ ।

খুরশীদ আনোয়ার জসীম উদ্দিন বলেন, বঙ্গতাজ তাজ উদ্দীন আহমদ আমার বাবার লেখা বই পড়তেন। আমার বাবা জোহরা তাজ উদ্দিনকে নিয়ে কবিতা লিখেছেন। সেই কবিতা জোহরা তাজের কবরের পাশে খোদাই করে লেখা রয়েছে।

অধ্যাপক ড.জমির হোসেন বলেন, পল্লী গ্রামে এ ধরনের উৎসব দেখে আমি আনন্দিত। সবাই ঢাকায় প্রকাশনা উৎসব করেন। এ প্রকাশনা উৎসব খুবই ব্যাতিক্রম।
পরে এক মনোজ্ঞ বাউল গানের আসর হয়।

উৎসবে বেলাশী প্রগতি একাডেমি ও হাসানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD