শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

জাতীয় চলচ্চিত্র দিবসের আয়োজনে প্যানেল বৈঠক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ 64 জেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি উদযাপন করছে। ৩- ৬ এপ্রিল চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, বিষয় ভিত্তিক প্যানেল বৈঠক, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে মত বিনিময় সভা, চলচ্চিত্রের আড্ডা ও প্রীতি সম্মিলনীসহ জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন ২০১৯ আয়োজন করা হয়েছে ।

জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।

৫ এপ্রিল সকাল ১০ টা থেকে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের বাস্তবায়নে শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, বিকাল ৪ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম বিভাগের বাস্তবায়নে ‘বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষা  ভিত্তিক প্যানেল বৈঠক অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যন্ড টেলিভিশন বিভাগের অধ্যাপক জুনায়েদ হালিম এর ধারনাপত্র ও সঞ্চালনায় আলোচক হিসেব উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, বিকাল ৫ টায় বাংলাদেশ চলচ্চিত্র সমালোচক পর্ষদ এর বাস্তবায়নে ‘সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার কারণ ও উত্তরণ’ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হকের সঞ্চালনায় ধারনাপত্র উপস্থাপন করেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের বাস্তবায়নে  ‘আগমীর সিনেমা: প্রেক্ষিত বাংলাদেশ’ বিষয়ে বাংলাদেশ প্রামাণ্য চলচ্চিত্র পর্ষদের সভাপতি ফরিদুর রহমানের সঞ্চালনায় মূল বক্তব্য ও ধারনাপত্র পাঠ করেন চলচ্চিত্র নির্মাতা ফৌজিয়া খান এবং আলোচনায় অংশগ্রহণ করবেন লেখক ও সংগঠক মাহমুদুল হোসেন এবং দৈনিক প্রথম আলো পত্রিকার সাংবাদিক ও ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ।

৬ এপ্রিল বিকাল ৪টা থেকে তরুণ চলচ্চিত্র নির্মাতাদেরকে নিয়ে মত বিনিময় সভা, স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হবে। আয়োজন দর্শকদের জন্য উন্মুক্ত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD