শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শিগগিরই চালু হচ্ছে শিক্ষক-কর্মচারিদের বদলি প্রক্রিয়ায়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

শিগগিরই দেশের বেসরকারি শিক্ষক-কর্মচারিদের বদলি প্রক্রিয়ায় চালু হচ্ছে । এই প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত রাখতে সব কাজ হবে অনলাইনে। এ লক্ষ্যে একটি সফটওয়্যার তৈরির সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়ারকরণের মতোই হবে ওই সফটওয়্যার। এর মাধ্যমে আবেদন গ্রহণ ও যাচাই করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বদলির নীতিমালা করতে আরও বৈঠক করবে শিক্ষা মন্ত্রণালয়।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ সংশোধন সংক্রান্ত’ সভায় এমনটাই আলোচনা হয়েছে। সভা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি) জাবেদ আহমেদ।

সূত্র জানায়, এ সফটওয়্যারে শিক্ষকরা অনলাইনে তাদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠানে শূন্যপদে বদলির আবেদন করবেন। কয়েকটি প্রতিষ্ঠানের নামও তারা দিতে পারবেন। বছরের বিশেষ একটি সময়ে সফটওয়্যারের মাধ্যমে এসব বদলির আবেদন নিষ্পত্তি করে ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। কোনো শূন্য পদের বিপরীতে একাধিক আবেদনকারী হলে জ্যেষ্ঠতার ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বদলির নোটিশ তৈরি হয়ে যাবে।

সূত্র আরও জানায়, বদলির সফটওয়্যারের দায়িত্ব মাউশি অধিদপ্তরের হাতে থাকবে না-কি এনটিআরসিএতে তা আজকের সভায় সিদ্ধান্ত হয়নি। তবে, বদলিতে কারও হস্তক্ষেপ যাতে না থাকে সে জন্যই সফটওয়্যার ভিত্তিক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বেসরকারি শিক্ষকদের একটি প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে বদলির বিষয়ে নীতিমালা তৈরির জন্য মন্ত্রণালয় থেকে মাউশিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ৩ এপ্রিলের সভায় নীতিমালার প্রস্তাবিত খসড়া পেশ করে মাউশি অধিদপ্তর। বদলির ক্ষেত্রে প্রার্থীরা নিজ জেলায় ফিরতে অগ্রাধিকার পাবেন। তবে একই প্রতিষ্ঠানে কমপক্ষে তিন বছর না থাকলে কেউ বদলির যোগ্য হবেন না।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD