নিজস্ব প্রতিবেদক :
৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে ৩-৬ এপ্রিল চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র বিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, বিষয় ভিত্তিক প্যানেল বৈঠক, তরুণ চলচ্চিত্র নির্মাতাদের নিয়ে মত বিনিময় সভা, চলচ্চিত্রের আড্ডা ও প্রীতি সম্মিলনীসহ জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন ২০১৯ আয়োজন করা হয়েছে ।
জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে ৩ এপ।এপ্রিল এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাহ্উদ্দিন জাকী এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনম ভূঁইয়া। উদ্বোধনী আলোচনা শেষে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান আয়োজনে ৪ এপ্রিল সকাল ১০ টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ-এর বাস্তবায়নে ‘মুক্ত চলচ্চিত্র, চলচ্চিত্রের মুক্তি’ বিষয়ক সেমিনার, বিকাল ৪ টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যা ৬:৩০ টায় সাদেক খান পরিচালিত চলচ্চিত্র ‘নদী ও নারী’ এবং সন্ধ্যা ৭ টায় চলচ্চিত্রের আড্ডা অনুষ্ঠিত হবে। ৫এপ্রিল সকাল ১০ টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে চিলড্রেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশের বাস্তবায়নে শিশু চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, বিকাল ৪ টায় বিষয় ভিত্তিক প্যানেল বৈঠক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন এন্ড ফিল্ম বিভাগের বাস্তবায়নে ‘বাংলাদেশের চলচ্চিত্র শিক্ষা, বিকাল ৫ টায় বাংলাদেশ চলচ্চিত্র সমালোচক পর্ষদ এর বাস্তবায়নে ‘সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার কারণ ও উত্তরণ, সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদের বাস্তবায়নে ‘আগমীর সিনেমা: প্রেক্ষিত বাংলাদেশ’ শির্ষক প্যানেল বৈঠক অনুষ্ঠিত হবে।
৬ এপ্রিল বিকাল ৪টা থেকে তরুণ চলচ্চিত্র নির্মাতাদেরকে নিয়ে মত বিনিময় সভা, স্বল্পদৈর্ঘ্য কাহিনী ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী ও প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হবে। সকল আয়োজন দর্শকদের জন্য উন্মুক্ত।