শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

পৃথিবী ধ্বংসে পুতিনের ভয়ঙ্কর যন্ত্র

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

পুজেইদন বা স্ট্যাটাস-৬ নামে মনুষ্যবিহীন পারমাণবিক সাবমেরিন তৈরি করেছে রাশিয়া। এটি ইতোমধ্যে ‘পুতিনস ডুমসডে মেশিন’ বা পুতিনের পৃথিবী ধ্বংসের যন্ত্র নামেও পরিচিতি পেয়েছে।

১ মার্চ স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সাবমেরিন নির্মাণের কথা স্বীকার করেছিলেন। খবর ডেইলি মেইলের।

বিশেষজ্ঞরা জানান, পানির নিচে নিঃশব্দে চলাচলকারী এই সাবমেরিনটি ৫০ মেগাটনের ভয়াবহ পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে ৩২০ ফুটের বেশি উঁচু জলোচ্ছ্বাস তৈরি করতে পারবে। ওই জলোচ্ছ্বাসে সমুদ্র উপকূলবর্তী শহরগুলো মুহূর্তেই পানির নিচে তলিয়ে যাবে; যা হবে ২০১১ সালের জাপানের সুনামির চেয়েও ভয়াবহ। তা ছাড়া ঘণ্টায় ৫৬ নটিক্যাল মাইল গতিসম্পন্ন এই সাবমেরিনটি ছয় হাজার ২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

সাবমেরিনটির কার্যক্ষমতার বর্ণনা দিতে গিয়ে ১ মার্চ দেওয়া ভাষণে পুতিন বলেছিলেন, ‘উচ্চগতির এই ডুবোজাহাজ আন্তমহাদেশীয় হামলা চালাতে সক্ষম। এটি একদিকে যেমন পারমাণবিক অস্ত্র বহন করবে, অন্যদিকে সমুদ্রের গভীর থেকে অতি উচ্চ গতিতে যুদ্ধজাহাজসহ সমুদ্র উপকূলের যেকোনো স্থাপনায় হামলা চালিয়ে তা ধ্বংস করে দেবে, শত্রুরা তা বাধা দিতে পারবে না। এটা সত্যিই অসাধারণ।’

রাশিয়ার তৈরি সাবমেরিনটি সম্পর্কে পারমাণবিক অস্ত্র গবেষক রেক্স রিচার্ডসন বলেন, ‘মনুষ্যবিহীন এ ডুবোজাহাজ মুহূর্তেই সমুদ্র উপকূলের শহরগুলো ধ্বংস করে দিতে পারবে। এটি পারমাণবিক বোমা ব্যবহার করে তেজস্ক্রিয় বৃষ্টি সৃষ্টির মাধ্যমে লস অ্যাঞ্জেলেস ও সান দিয়াগোর মতো শহরে ব্যাপক বিপর্যয় তৈরি করতে পারবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD