শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

হবিগঞ্জে স্বাধীনতা দিবস পালন করতে স্কুলের ২০ শিক্ষার্থী আহত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৯

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের বাহুবলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে উপজেলার সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ হামলার ঘটনা ঘটে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করতে বেশ কয়টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানায় উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে মিরপুর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুল অংশগ্রহণ করে।

এ দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময়ই সব ক্যাটাগরিতে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। আজও বেশ কয়েকটি খেলায় তারা প্রথম ও দ্বিতীয় হয়।

এরই জের ধরে বাহুবল সদরে অবস্থিত দীননাথ সরকারি হাইস্কুলের এক শিক্ষার্থীর সঙ্গে কথাকাটাকাটি হয় সানশাইন স্কুলের এক শিক্ষার্থীর। এরপর হঠাৎ করে দীননাথ সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুরের সানশাইন প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুল এবং দ্য হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দুই প্রতিষ্ঠানের অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়। আহতদের উদ্ধার করে বাহুবল হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় চিকিৎসালয়ে চিকিৎসা দেয়া হয়েছে।

বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, দীননাথ সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে আটক করা হয়েছে বলে বাহুবল মডেল থানার ওসি মাসুক আলী জানিয়েছেন।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসীম উদ্দিন মোবাইল ফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি বাঁশি নিয়ে তাদের মধ্যে হামলার ঘটনা ঘটে। একজনকে আটকও করা হয়েছে। প্রয়োজনে এ ঘটনায় মামলা হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD