শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

শিক্ষার্থীরা মাতৃভূমি কে এগিয়ে নিবে

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২৩ মার্চ, ২০১৯

এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যাবার চাবিকাঠি। নিম্নমধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের সহযোগীতায় সরকারি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানের সকলের পাশে দাঁড়ানো উচিত। একজন মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ উন্নয়নে বিশেষ ভুমিকা পালন করতে পারে। বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, মাদক, বাল্যবিয়ে প্রতিরোধে মেধাবী শিক্ষার্থীরাই সোচ্চার আন্দোলন গড়ে তোলার একমাত্র হাতিয়ার। শনিবার দুপুরে শহরের রহমতগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান শিখার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি আরো বলেন, যেখানেই সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে ও ইভটিজিং এর ঘটনা ঘটবে সঙ্গে সঙ্গে ৯৯৯ এ কল করলেই প্রশাসন ব্যবস্থা নিবে বলে তিনি উল্লেখ করেন। শিখার চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের ব্যারিষ্টার শাহাদত আলম, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোস্তফা কামাল খান, প্যানেল মেয়র-১ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ সদস্য গাজী হাসান খসরু খান, শিখার মহাসচিব কামরুল হাসান, বিশিষ্ট সমাজসেবক হাজী ইসমাইল হোসেন, মোঃ আব্দুল রশিদ বাবলা, জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম সজল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা নুর দিপ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD