শিরোনাম :
সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার

সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ মেলার সমাপ্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জীবনের ভিত্তি শ্লোগান কে ধারণ করে   সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ১৯ মার্চ- ২০১৯  পালিত হয়েছে। মঙ্গলবার আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে এ মেলার সমাপ্ত করা হয়।

জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে ১৮ হতে১৯ মার্চ-২০১৯  দুই দিনব্যাপী শিক্ষা মেলা  জেলাপ্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গণে  অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শিক্ষা মেলায় জেলার ৯ টি উপজেলার  প্রাথমিক শিক্ষা অফিসে অংশ গ্রহণে মধ্যে ছিলো, সিরাজগঞ্জ সদর, কামারখন্দ, রায়গঞ্জ,  কাজিপুর, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর,  বেলকুচি, চৌহালী প্রাথিমক শিক্ষার মান উন্নয়নের শিক্ষা উপকরণ, শিক্ষা অবকাঠামো, মেধাবিকাশের কোমলমতি শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের  মনোবল বৃদ্ধির ক্রীড়া ও বিনোদনমূলক সাংস্কৃতি বিকাশের নানাবিধ খেলাধূলা সামগ্রীর উপকরণীয় প্রতিকৃতি প্রদর্শন করা হয়। ২দিনব্যাপী মেলায় উপজেলা ভিত্তিক শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক  কবিতা পাঠ ও আবৃত্তি, সংগীত ও নৃত্য  পরিবেশন করেন। এ ছাড়া

বিভিন্ন স্টল পরিদর্শন করে  দেখা গেছে শিক্ষা উপকরণে ভরপুর সাদৃশ্যমূলক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের নমুনা ।

ষ্টলে জাতীর পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতি সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত পদ্মসেতুর নমুনারূপ উপস্হাপন করে সকলের প্রশংসা অর্জন করেছে।

উল্লাপাড়ার শিক্ষক সমিতি’র সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ, সহ-সভাপতি রেজাউল কবীর  বলেন, শিশুদের সাধারণ জ্ঞানে আলো ছড়াতে এমন আয়োজন অন্যদিকে রায়গঞ্জ উপজেলার টি ও  আখতারুজ্জামান, পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি  মজিবর রহমান,  শিক্ষক শফিকুল ইসলাম, নাজমুলহক, কামরুজ্জামান, হাফিজুর রহমান, নুরুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক একটি সুদৃশ্য স্টল প্রদর্শন করে। স্টলে বায়ু বিদ্যুৎ, বার্ষিক সময়িকী, মডেলবিদ্যালয়ের সাদৃশ্য উপকরণ উপস্হাপন করেন।

শিক্ষা মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক)  ফিরোজ মাহমুদ এবং আলোচনসভা পুরস্কার বিতরন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,জেলাপ্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দীক মোহাম্মদ ইউসুফ রেজা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD