শিরোনাম :
জাতিসংঘে বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অবস্থান তুলে ধরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি হাসপাতালে ৫ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান জলবায়ু সংকট মোকাবিলায় জাতিসংঘে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব জাতিসংঘে GPE-এর উচ্চপর্যায়ের আয়োজনে বাংলাদেশের শিক্ষা খাতে আরও অর্থায়ন চাইলেন ববি হাজ্জাজ নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা

বেক্সিমকো ফার্মার আয়োজনে জীবননগরে কর্মশালা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
বেক্সিমকো ফার্মার কর্মশালা

আতিকুজ্জামান চঞ্চল, জীবন নগর (চুয়াডাঙ্গা) থেকে: দেশের অন্যতম বৃহত্তম ওষুধ উৎপাদন কোম্পানি বেক্সিমকো ফার্মা লিমিটেড জীবননগরে গ্রাম্য চিকিৎসকদের নিয়ে এক মতবিনিময় সভায় মিলিত হয়। স্থানীয় গ্রাম চিকিৎসক ও গ্রাম ডাক্তার সমিতি জীবন নগর থানা শাখার সভাপতি  আনারুল কবির মতবিনিময় সভার সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

সম্মেলনে প্রায় পঞ্চাশ গ্রাম ডাক্তার উপস্থিত থেকে দেশের এই বৃহৎ ওষুধ কোম্পানির  উৎপাদিত ওষুধের সাথে পরিচিত হন। একই সাথে ডাক্তারদেরকে বেক্সিমকো কোম্পানির উৎপাদিত ওষুধের গুণমান সর্ম্পকে কোম্পানির সবোর্চ্চ নজরদারি বিষয়ে জানানো হয়। এদেশে  জীবণ রক্ষাকারী ওষুধের প্রথম উৎপাদক বেক্সিমকো  কর্মকর্তারা আরো জানান, উৎপাদিত ওষুধ গুণগত মানের নিশ্চয়তার কারনেই প্রতিষ্ঠানটি দেশের বাইরে ওষুধ রফতানি করছে। যা দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখছে বলে জানানো হয়।

আগত গ্রাম ডাক্তারদেরকে বিনামূল্যে  ব্যাগ ,প্যাড কলম  সহ দুপুরের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ জাহাঙ্গীর আলম ও সাংবাদিক কামাল সিদ্দিকী বাবু, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক মোঃ শামছুল আলম, বেক্সিমকো ফার্মা লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানির চুয়াডাঙ্গার কর্মকর্তা মোঃ দেলুয়ার হোসেন এবং জীবননগরের সিনিয়র মেডিকেল প্রোমোশন এক্সিকিউটর মোঃ রাকিবুল হক ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD