এইচ এম আলমগীর কবির,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ভেজাল বিরোধী ও তামাক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বাজার স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত ফারজানা ও আমেনা মারজানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অর্থদন্ডপ্রাপ্তরা হলেন, ফল বিক্রেতা মোজাম্মেল হোসেন, ধানঁসিড়ি দইঘর, ফল বিক্রেতা লালবার হোসেন, কবির হোসেন, বেলাল হোসেন ও সিগারেট বিক্রেতা আলাউদ্দিন স্টোর।
সিরাজগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট (এডিএম) তোফাজ্জল হোসেন জানান, আজ বিকেল থেকে বাজার স্টেশন এলাকায় পৃথক দুটি অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।
এ সময় বিদেশী সিগারেট মজুদ ও বিক্রির দায়ে আলাউদিন স্টোরকে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান। এ সময় প্রায় এক লাখ টাকা মূল্যের বিদেশী সিগারেট জব্দ করা হয়। অপরদিকে মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ বিক্রির দায়ে ফল বিক্রেতা মোজাম্মেল হোসেনকে ৩ হাজার, বেলাল হোসেনকে ২০ হাজার, কবির হোসেনকে ৩ হাজার ও লালবার হোসেনকে ৫ হাজার এবং খোলা জায়গায় মিস্টি রেখে বিক্রির অভিযোগে ধানসিঁড়ি দইঘরকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক আমেনা মারজান