শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে দেশ : পলক

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ এপ্রিল, ২০১৮

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, শতভাগ বিদ্যুতায়নের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশ। সরকারের বাস্তব পদক্ষেপ গ্রহণের ফলেই এটি সম্ভব হয়েছে।
তিনি আজ মঙ্গলবার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের শৈলপাড়া গ্রামে বিদ্যুতায়ন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগে গ্রামগুলো সন্ধ্যার পরে অন্ধকারে ডুবে যেত। ২০০৮ সালে শেখ হাসিনার নেতৃত্বে জনকল্যাণমুখী সরকার ক্ষমতায় আসার পরে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে। অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ খাতের পরিকল্পনা বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়। এর সুফল গ্রামবাসীরা পাচ্ছেন। অন্ধকার গ্রামগুলো আলোকিত হয়ে উঠছে।
তিনি বলেন,‘খুব দ্রুত আমরা শতভাগ বিদ্যুতায়নের কাংখিত লক্ষ্যে পৌঁছে যাব’।
পলক বলেন, বিদ্যুতায়নের ফলে মানুষের জীবন যাত্রার শুধু মান উন্নয়নই হয়নি, দূর হয়েছে গ্রাম আর শহরের ব্যবধান। বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে গ্রামের মানুষ ফসলের জমিতে নিরবচ্ছিন্ন সেচ দিতে পারছেন।
গ্রামের শিক্ষিত তরুণরা বসে নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তারা ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জন করতে পারছেন। বিদ্যুৎ সুবিধা নিয়ে গ্রামগুলোতে স্থাপিত হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প। কর্মমুখর গ্রামের মানুষ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সুকাশ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে বিদ্যুতায়ন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মজিদ।
নােেটার পল্লী বিদ্যুৎ সমিতি-১ প্রায় ৪১ লাখ টাকা ব্যয়ে পৌনে তিন কিলোমিটার নতুন বিদ্যুৎ লাইন নির্মাণ করে শৈলপাড়া গ্রামের ৮৪টি পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD