শিরোনাম :
তীব্র গরম-খরায় বিপর্যস্ত জার্মানি, দাবানল থেকে নদীর পানিসংকটে বাড়ছে উদ্বেগ সম্পাদকীয় : ১৫ আগস্ট ইতিহাসের স্মৃতি মুছে নয়, সত্যকে ধারণ করেই এগোতে হবে গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, দেশজুড়ে লোডশেডিং বাড়ার শঙ্কা ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সাংস্কৃতিক বিনিময়ে নতুন গতি জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা

ঢাবি ক্যাম্পাস উত্তপ্ত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক : সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভিসির বাসভবনের সামনে বসে  স্লোগান দিচ্ছেন ছাত্রলীগের কর্মীরা।‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা’।

সরেজমিন ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, সকাল ৭টা থেকে সকাল ১০টার আগে পর্যন্ত সীমিত পর্যায়ে যানবাহন চললেও ১০টার পর ক্যাম্পাসে প্রবেশের বিভিন্ন রাস্তা শাহবাগ, নীলক্ষেত, পলাশী, বকশিবাজার পুরোপুরি ব্যারিকেড দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হয়।
সকালের দিকে কর্মীদের উপস্থিতি অপেক্ষাকৃত কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মীদের উপস্থিতি এখন চোখে পড়ার মতো।

সোমবার দিবাগত রাতে ডাকসুর সহ-সভাপতি (ভিপি) হিসেবে নুরুল হক নুরের নাম ঘোষণার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অবরোধ করে ছাত্রলীগ। তারা নুরের নাম ঘোষণার প্রতিবাদ ও ফলাফল প্রত্যাখ্যান করে এই অবরোধ কর্মসূচি দেয়।

ছাত্রলীগের অভিযোগ, নুরুল হক নুর জামায়াত-শিবির কর্মী। তাই ভিপি হিসেবে তারা তাকে কিছুতেই মেনে নেবেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। তিনি পেয়েছেন ১১ হাজার ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন পেয়েছেন ৯ হাজার ১২৯ ভোট।

সোমবার দিবাগত রাত ৩টা ১৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD