শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

স্ত্রী নির্যাতনের মামলায় মডেল আসিফ গ্রেফতার

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • বিনোদন রিপোর্ট

নারী নির্যাতনের মামলায় মডেল ও অভিনেতা কাজী আসিফ রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তার স্ত্রী অর্নির অভিযোগের ভিত্তিতে রোববার (২২ এপ্রিল) রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ অভিনেতাকে কোর্টে চালান করা হয়েছে সোমবার (২৩ এপ্রিল)। হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হাসান এ তথ্য জানান।

মামলার নথি থেকে জানা যায়, চলতি বছরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর আদালতে অর্নি বাদী হয়ে মামলা করেন। সে মামলা বিচার বিভাগীয় তদন্ত শেষে বিচারক শফিউল আজম গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

জানা গেছে, সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজমের আদালতে হাজির করা হয় আসিফকে। তার আইনজীবীরা জামিনের বিষয়ে আবেদন করেছেন।
আসিফ-অর্নির সংসারে এক সন্তান রয়েছে। অর্নি কানাডায় নার্সিং পেশার সঙ্গে জড়িত। আসিফের সঙ্গে কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির পরিচয় হয়েছিল তার এক বন্ধুর মাধ্যমে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD