শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

একুশে গ্রন্থ মেলায় বিক্রেতা বিহীন স্টল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯
dav

আন্তর্জাতিক প্রতিবেদক : বাংলা একাডেমির চত্বরে ৫৪ নং স্টলটি একটু ব্যাতিক্রমধর্মী।কারণ এই স্টলে নেই কোন বিক্রয়কর্মী। বই পড়লে নাকি মানুষের মন উদার হয়, মানুষের নৈতিকভিত্তি শক্ত হয়। যারা বই পড়েন, তাদের মন মানসিকতা অন্যদের চেয়ে উন্নততর হয়। আর বইপ্রেমীদের সবচেয়ে বড় মিলনমেলা, উৎসবের স্থল তো আমাদের ঐতিহ্যবাহী বইমেলা। পাঠকরা স্টলের সামনে দাঁড়িয়ে নিজেরা বই দেখবেন, পছন্দ করবেন, মূল্য হিসেব করে সেটা পরিশোধ করে চলে যাবেন। মানুষের মধ্যকার সততা, নৈতিকতার ভিত্তিকে মজবুত করতেই এই ধরণের উদ্যোগ।

আমরা অনেকে এই ধরণের উদ্যোগের নাম শুনেছি। দেশের বিভিন্ন জায়গায়, বিশেষত স্কুলে সততা স্টোর নামক কিছু দোকানের খবর হয়ত কারো অজানা নয়। এসব দোকানে কোনো বিক্রেতা থাকে না। ক্রেতারা নিজেরা সৎ থাকেন, সততার পরীক্ষা দিয়ে তারা দ্রব্য কিনে মূল্য পরিশোধ করেন নিজেদের মতো। বইমেলায় এধরণের উদ্যোগ অবশ্য এবারই প্রথম। বিদ্যানন্দ প্রকাশনী নামক একটি প্রকাশনী এবারের বইমেলায় বিক্রেতাবিহীন এই স্টলটি দিয়েছে।

বিদ্যানন্দ প্রকাশনীর পক্ষ থেকে বলা হয়, “৭০০ এর অধিক স্টল দিয়েছে দেশের নামীদামী প্রতিষ্ঠানগুলো। তাঁদের তুলনায় আমরা খুবই নগণ্য, হয়তো শেষদিকেই থাকবো বেচাবিক্রিতে। তবুও আমাদের সে ছোট স্টলটি আলোড়ন তৈরি করে নিয়েছে পুরো বাংলাদেশে। মানুষকে কিভাবে বিশ্বাস করতে হয়, কিভাবে অনুপ্রানিত করতে হয় সেটাই শিখতে দর্শনার্থীরা আছে আমাদের স্টলে।”

মানুষও আসলে বিশ্বাসের প্রতিদান দিচ্ছে। সততার পরীক্ষায় সকলেই উর্ত্তীণ। এই স্টলের সামনে গেলেই আসলে নজরে পড়ে অভিনব কিছু দৃশ্য। এই প্রসঙ্গে বিদ্যানন্দ প্রকাশনীর ফেসবুক পেজে বলা হয়, “এক হাজার টাকার জাল নোট নিয়ে নয়শ টাকার ভালো নোট নিয়ে হাঁটা ধরলেন এক ক্রেতা। এমনটা হবে ভয় পাচ্ছিলাম। না, একজনও সে অসৎ উদ্দেশ্য নিয়ে আসেননি, জাল নোট কিংবা বেশী খুচরা কেউ নেননি, উল্টা কেউ ছেড়ে দিলেন ভাংতি টাকাগুলো। কেউ কেউ অনেকটুকু হেঁটে খুঁজে খুঁজে স্টলে এসেছেন, অভিজ্ঞতা নিয়েছেন ভিন্ন স্বাদের কেনাকাটায়, বিশ্বাসের অনন্দটুকু।

বইমেলায় অনেকেই গিয়েছেন, অনেকেই যাওয়ার পরিকল্পনা করছেন হয়ত সামনে। তারা অবশ্যই একবার ঢুঁ মারতে পারেন এই ব্যতিক্রমধর্মী বইয়ের স্টলটিতে। আমাদের দেশে মানুষের সততার কিছুটা অভাব তেমনি মানুষের প্রতি মানুষের বিশ্বাসেরও অভাব। বিদ্যানন্দ প্রকাশনীর এই আয়োজন এই অভাবটা দূর করতে একটু হলেও ভূমিকা রাখবে। এই স্টলের মাধ্যমেই প্রমাণ হচ্ছে যে, মানুষকে বিশ্বাস করাটা খারাপ কিছু নয় এবং সব মানুষ অসৎ নয়। বরং, বেশিরভাগ মানুষই সৎ এবং ভাল কিছুকে তারা সুযোগ পেলে গ্রহণ করতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD