শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভোক্তা অধিকার সংগঠনের যাত্রা শুরু

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক:
ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজ্যুমার্স সোসাইটি’ (সিসিএস) এর যুব শাখা, তরুণ ভোক্তাদের সংগঠন ‘কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা উদ্বোধন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী দিদারুল আলম আকাশকে সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাইফুল্লাহ মানসুরকে সাধারণ সম্পাদক করে ২০ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।

সিওয়াইবির কেন্দ্রীয় সংগঠনের অনুমোদক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সেমিনার কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক সোহরাওয়ার্দী শুভ।

আগামী এক বছরের (২০১৯) জন্য ঘোষিত এ কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মামুন মোরশেদ ভুঁইয়া।

কমিটিতে সহ-সভাপতি হলেন এইচ এম তৌহিদুর রহমান ও নোমান আবদুল্লাহ, শরিফুল ইসলাম ও আরমান সালেহ। যুগ্ম-সম্পাদক হয়েছেন মো. ইলিয়াস, মো. শাহ মিরাজ তালুকদার, মো. ইদ্রিস খান (মুরাদ), মো. কামরুল হাসান।

কমিটির অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক শ্রীজন পাওয়েল, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক আলী জোহর, অফিস সম্পাদক মারিয়াম সিদ্দিক মেরি, সহকারি অফিস সম্পাদক ফেরদৌস ওয়াহিদ শিকদার, অর্থ সম্পাদক মোহাম্মদ শফিক, সহকারী অর্থ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, প্রচার সম্পাদক মাইমুনা সুলতানা, সহকারী প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ভোক্তা অধিকার সম্পাদক তুলি আক্তার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পদক মো. আবদুল্লাহ মুনজার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার মায়া, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. সাব্বির, গণমাধ্যম বিষয়ক সম্পাদক আফরোজা খানম শেলি, কার্যকরী সদস্য রাজিয়া সুলতানা জিহান, জয়নব মুস্তাফা ডলি, মো. শাহজাদা ইসলাম ও ক্লিংটন চাকমা।

উল্লেখ্য, সিওয়াইবি বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ বা ‘সচেতন ভোক্তা সমাজ’ (সিসিএস) এর যুব শাখা। সংগঠনটি দীর্ঘদিন ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, খুলনা, গণবিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার বাস্তবায়নে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা সৃষ্টি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD