শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

বিলু হত্যা মামলা: গাজীপুরে ১৩ জনের ফাঁসির আদেশ

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে বিল্লাল হোসেন ওরফে (বিলু) হত্যা মামলায় ১৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক ফজলে এলাহী ভূইয়া সোমবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় ওই আদেশ দেন। প্রায় ২৩ বছর আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

১৩ আসামির প্রত্যেককেই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি ছয়জন পলাতক।
গাজীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল জানান, ১৯৯৫ সালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেনকে খুন করা হয়। ঘটনার পর কালীগঞ্জ থানায় বিল্লালের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা মামলায় অভিযুক্ত ১৩ জনের নামে গাজীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আজ সোমবার ওই মামলার রায় ঘোষণা করলেন বিচারক।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD