শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাস্থ্য ও পুষ্টিখাত উন্নয়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল: রাষ্ট্রপতি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ বর্তমানে স্বাস্থ্য ও পুষ্টিখাতের উন্নয়নে সারাবিশ্বে রোল মডেল। সোমবার থেকে ২৯ এপ্রিল পর্যন্ত ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮’ উপলক্ষে এক বাণীতে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২৩ থেকে ২৯ এপ্রিল ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮’ উদযাপিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
আবদুল হামিদ বলেন, ‘বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুস্থ, সবল ও সমৃদ্ধ দেশ গড়তে ১৯৭৪ সালে জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান এবং ১৯৭৫ সালের ২৩ এপ্রিল জাতীয় পুষ্টি পরিষদ গঠন করেন। বর্তমান সরকার তাঁর সেই সুদূর প্রসারী ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছে।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনর্গঠিত জাতীয় পুষ্টি পরিষদের নিরলস প্রচেষ্টায় দেশে চলমান পুষ্টি কার্যক্রম ভিন্ন মাত্রা পেয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি পরিষদের উদ্যোগে প্রণীত হয়েছে জাতীয় পুষ্টিনীতি ২০১৫ এবং দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা। প্রণীত হয়েছে ভোজ্য তেলে ভিটামিন-এ সমৃদ্ধকরণ, খাবার লবণে আয়োডিন সমৃদ্ধকরণসহ অন্যান্য যুগান্তকারী আইন ও বিধি।’
তিনি বাণীতে আশা প্রকাশ করেন, এসব আইন ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ ও সফল প্রয়োগের মাধ্যমে জনসাধারণের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত হবে।’ রাষ্ট্রপতি বলেন, ‘খাদ্যের মধ্যে নিহিত পুষ্টিগুণ আমাদের সুস্থ, সবল ও কর্মক্ষম রাখে। তাই জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৮ এর এবারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ যথাযথ হয়েছে।’
তিনি বলেন, ‘জাতীয়ভাবে পুষ্টি সপ্তাহ পালনের উদ্যোগ জনগণকে পুষ্টি সচেতন করার পাশাপাশি সুস্থ, সবল ও সমৃদ্ধশালী জাতি গঠনে সহায়ক ভূমিকা রাখবে।’ সূত্র: বাসস

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD