শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক

রোববার এ বছরের সর্বোচ্চ গতির কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছিল রাজধানী ঢাকা। ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার, যা এখন পর্যন্ত বছরের সর্বোচ্চ। প্রবল বাতাসে উপড়ে গেছে রাজধানীর বিভিন্ন স্থানের গাছ। কোনও কোনও এলাকায় গাছ পড়ে রাস্তাও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সঙ্গে ছিল মুষলধারে বৃষ্টি।

ঝড়ে গাছ উপড়ে আটকে গেছে রাস্তাআবহাওয়াবিদ শাহিনুর রহমান বলেন, ‘চলতি বছরের সর্বোচ্চ গতির কালবৈশাখীর ঝড় হয়েছে এখন। ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩ কিলোমিটার, যা এই বছরের এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে বাতাসের তুলনায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিলো। সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীতে ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।’

তিনি জানান, কালবৈশাখী সাধারণত তিন ধরনের হয়। মৃদু, মাঝারি ও তীব্র। বাতাসের গতিবেগের ওপর নির্ভর করে এই ক্যাটাগরি ভাগ করা হয়। মৃদু ঝড়ে বাতাসের গতিবেগ থাকে ঘণ্টায় ৬১ থেকে ৯০ কিলোমিটার, মাঝারিতে ৯১ থেকে ১২০ এবং তীব্র কালবৈশাখী বলা হয় ১২১ থেকে ১৪৯ কিলোমিটার বাতাসের গতিবেগে। অন্যদিকে, টর্নেডোর ক্ষেত্রে বাতাসের গতিবেগ ১৫০ কিলোমিটারের বেশি হয়।

ঝড়ের কবলে রাজধানীঝড়ে রাজধানীর বিজয় স্মরণী, জাতীয় সংসদ ভবন এলাকা, আগারগাঁও এলাকায় বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। সন্ধ্যায় হঠাৎ ঝড়-বৃষ্টির কারণে ভোগান্তির শিকার হন অফিস ফেরত সাধারণ মানুষ। পরিবহন সংকটের কারণে অনেককেই রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে, গাছ উপড়ে পড়ায় কোথাও কোথাও সাময়িকভাবে রাস্তা বন্ধ হয়ে যায়। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হলেও পরে গাছ সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড়ে উপড়ে যাওয়া গাছএছাড়া দেশের অন্য এলাকায় একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের দুই-এক জায়গায় বিজলি চমকানোর সঙ্গে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD