শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

র‌্যাগিং অপরাধ: বশেমুরবিপ্রবি’র ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯

এম শিমুল খান, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই ছাত্রকে র‌্যাগিং দেয়ার অপরাধে অবশেষে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. নাজমুল হক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় তথ্য প্রযুক্তি আইনের ২৯ ধারা ও দন্ডবিধির ৩৪২ ও ৫০৬ ধারায় এ মামলা দায়ের করেন।

এরআগে, সোমবার র‌্যাগিং দেয়ার অপরাধে প্রক্টরিয়াল বডির এক সভায় ওই ৬ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র শিপন আহমেদ, শাহীন মিয়া, হৃদয় কুমার ধর, তুর্য হালদার ও আশিকুজ্জামান খান লিমনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়।

গোপালগঞ্জ থানপার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো: রাজেশ হোসেন শিথিল ও মাহমুদুল হাসানকে ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে র‌্যাগ দেয় ওই ছয় শিক্ষার্থী।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD