শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতকে নিয়ে কৌশলী বিএনপি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • খুলনা প্রতিনিধি

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ২০ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতকে নিয়ে বিএনপি কৌশলী ভূমিকায় রয়েছে। নির্বাচনি ময়দানে পাঁচটি ওয়ার্ড কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থী রয়েছে। ওই পাঁচটি ওয়ার্ডে বিএনপিও দলীয় মনোনয়ন দিয়ে প্রার্থী রেখেছে। আবার মেয়র পদ নিয়ে বিএনপির সঙ্গে ২০ দলীয় জোটের বৈঠক হচ্ছে। কিন্তু জামায়াত প্রকাশ্যে আসছে না। ৫০ হাজারের বেশি রিজার্ভ ভোট নিয়ে জামায়াতও রয়েছে সতর্ক অবস্থানে। পাঁচজন কাউন্সিলর প্রার্থী নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত অনেকটা নীরবেই দেনদরবার করছে। বিএনপি বিভিন্ন ঘরোয়া বৈঠকে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষে জনমত তৈরিতে কাজ করছে ২০ দলের নেতাদের সঙ্গে নিয়ে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, ‘কেসিসি নির্বাচনে বিএনপির শরিকরা সুযোগ-সুবিধা অনুযায়ী জোটের সঙ্গে থাকবেন। জামায়াতের সঙ্গে পুলিশ কীভাবে আচরণ করবে, সেই অনুযায়ী তাদের আলাদা কৌশল থাকতে পারে। তবে এতে বিএনপির কোনও সমস্যা হবে না।’

জামায়াতের মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহ আলম বলেন, ‘১৯৯৪ সালে সিটি নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্রায় ২৮ হাজার ভোট পেয়েছিলেন। এরপর চব্বিশ বছর অতিবাহিত হয়েছে। এসময়ে জামায়াতের ভোট ৫০ হাজার থেকে বেড়ে ৭০ হাজার হয়েছে। যা সিটি নির্বাচনে প্রভাব ফেলবে।’ তিনি বলেন, ‘আমরা বিএনপিকে সহযোগিতা দেওয়ার কথা বলেছি। পাশাপাশি সিটি নির্বাচনে পাঁচটি ওয়ার্ডে কাউন্সিলর পদে জামায়াতের প্রার্থীর জন্য বিএনপির কাছে সমর্থন চাওয়া হয়েছে। বিএনপি পাঁচজনকে সমর্থন দিলে আমরা জামায়াতের ভোট ব্যাংক নিয়ে তাদের সহযোগিতা করবো।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD