শিরোনাম :
সংস্কার ও উন্নয়ন উদ্যোগের দীর্ঘ তালিকা তুলে ধরে সরকারের অগ্রগতির চিত্র ভারত থেকে জ্বালানি সরবরাহ অব্যাহত, এপ্রিলে ১৩ হাজার টন ডিজেল দেশে প্রবেশ মার্কিন প্রস্তাবে সাড়া নয়, শর্ত না মানলে আলোচনায় নয় গাজায় যুদ্ধবিরতির পরও থামেনি প্রাণহানি, উদ্বেগে জাতিসংঘ  নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব চীনা ভাষার প্রসারে বৈশ্বিক উদ্যোগ চার দেশের নেতাদের সঙ্গে আলোচনায় সি’র কৌশলগত দৃষ্টিভঙ্গি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান রাখাইনেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী সীমান্ত সুরক্ষা ও বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে দিনাজপুরের বিরলে নতুন বিওপি উদ্বোধন প্রধানমন্ত্রীর নেতৃত্বে সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগোবে পাহাড়:পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

লন্ডন থেকে তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হবো: প্রধানমন্ত্রী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
লন্ডনে সংবর্ধনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছবি- বাসস

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফৌজদারি অপরাধের দায়ে তাকে বিচারের মুখোমুখি হতে হবে। ‘আমরা তাকে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হবো’ বলেও মন্তব্য করে প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যেই তারেক রহমানের প্রত্যার্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি। মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পরও সে কিভাবে লন্ডনে থাকে? আমরা তাকে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২১ এপ্রিল) বিকালে লন্ডনে এক সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। বাসস।
তার সরকার তারেককে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা তাকে দেশে ফিরিয়ে নিতে সক্ষম হবো ইনশাল্লাহ এবং সে তার কৃতকর্মের জন্য বিচারের সম্মুখীন হবে।’
বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার যোগ্যতা অর্জন করায় আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখা প্রধানমন্ত্রীকে এই সংবর্ধনা প্রদান করে। লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘তারেক রহমান দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, আর এখন ব্রিটেনের রাজধানীতে বসেও একই ধরনের অপরাধ করছে, চিন্তা করে দেখুন, কত বড় সন্ত্রাসী সে।’

লন্ডন হাইকমিশনে বিএনপির সন্ত্রাসীদের ভাঙচুরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির সন্ত্রাসীরা তারেক রহমানের নির্দেশে জাতির পিতার প্রতিকৃতিকে অসম্মান করেছে। আমি জানতে চাই, তারা এই সাহস কোত্থেকে পেলো?’
এপ্রসঙ্গে তিনি হাইকমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, ‘আমি জানিনা, সেদিন কে হাইকমিশনের দায়িত্বে ছিলেন এবং আমার প্রশ্ন—কেন তারা সেদিন এ ব্যাপারে কোনও ব্যবস্থা নেননি।’
বিএনপিকে দেউলিয়া সর্বস্ব দল হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা কীভাবে একজন পলাতক আসামিকে দলের চেয়ারম্যান মনোনীত করে। তারা আসলে দেশের ইমেজ ধ্বংসের মাধ্যমে দেশ ধ্বংস করতে চায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যারা জাতির পিতার প্রতিকৃতি ধ্বংস করেছে, তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। আমি প্রবাসী বাংলাদেশিদের বলবো— আপনারা দেখেছেন, কারা জাতির পিতার প্রতিকৃতিকে অবমাননা করেছে এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD