শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

অবশেষে গাজীপুরে বিএনপি-জামায়াতের সমঝোতা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: রবিবার, ২২ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক

অবশেষে মনোনয়ন প্রত্যাহারের সমঝোতায় পৌঁছালো ২০ দলীয় জোটের দুই ভোটবন্ধু-জোটসঙ্গী—বিএনপি ও জামায়াত। কিছু কাউন্সিলর পদে ছাড়ের বিনিময়ে মেয়র পদে জোটসঙ্গীকে ছাড় দেওয়ার সিদ্ধান্তে একমত হয়েছে জামায়াত। উভয় দলের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুর সিটিতে বিএনপি-প্রার্থী হাসান উদ্দিন সরকারকেই জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। দল দু’টির দায়িত্বশীল নেতারা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, সোমবার (২৩ এপ্রিল) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন।

জানা গেছে, শনিবার রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক থেকেই প্রার্থী-জটিলতা দূর করতে জামায়াতের সঙ্গে যোগাযোগ করে বিএনপি। আর ফোনালাপের মধ্য দিয়েই সমাধান হয় দুই দলের মুখোমুখি অবস্থানের।

বিএনপি ও জামায়াতের নেতারা জানান, গাজীপুরে অন্তত ছয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে জোটগত সমর্থন চায় জামায়াত। আর এই প্রত্যাশায় বিএনপিকে ছাড় দেওয়ার শর্তেই মেয়র পদে দল-সমর্থিত প্রার্থী এস এম সানাউল্লাহকে নির্বাচন থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত।

জামায়াতের নেতারা জানান, গাজীপুর সিটিতে প্রার্থিতা প্রত্যাহার করলেও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জোটের মনোনয়ন চায় দলটি। এ দাবিতে জামায়াত এখনও অনড় অবস্থানে রয়েছে। দলটির নেতাদের আশা, সিলেটে অন্তত জামায়াতের প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি।

এই প্রসঙ্গে শনিবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা সেটেলড হয়ে গেছে। গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে জোটের একক প্রার্থীই থাকবে।’

এ বিষয়ে জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘কিছুক্ষণ আগে খবর এসেছে গাজীপুরে মেয়র পদে সেটেলড হয়ে গেছে। কিন্তু কাউন্সিলর পদে আমাদের কিছু দাবি আছে। আমাদের দাবি পুরোটা এখনও মানা হয়নি। আমাদের অনুরোধ অব্যাহত আছে। আশা করি সমাধান হবে।’

তবে সিলেট সিটি করপোরেশন নিয়ে এখনও সেটেলড হয়নি বলে জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘আমরা চাই সিলেট চাই, এটা চাইব। এতে আমরা অনড় আছি। আমরা তো একটা পেতেই পারি।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সিলেটে ২০ দলীয় জোট ভোট দিলে আমাদের প্রার্থী খুব ইজিলি নির্বাচিত হবেন।’

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD