শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বশেমুরবিপ্রবি’র ভাইস চ্যান্সেলরের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

এম শিমুল খান, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন দ্বিতীয় মেয়াদে ভাইস চ্যান্সেলর নিয়োগ পাওয়ার পর ২৯ জানুয়ারি মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তার, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. বি কে বালা, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুর রহিম খান, মানবিকী অনুষদের ডিন মোহাম্মাদ আশিকুজ্জামান ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর রফিকুন্নেসা আলী, বিজনেজ স্টাডিজ অনুষদের ডিন আশিকুররহমান প্রিন্স, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ইঞ্জিনিয়ার এস এম এস্কান্দার আলী, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সভাপতি, হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমাকে দ্বিতীয় মেয়াদে জাতির পিতার নামের বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর নিয়োগ করায় মহামান্য রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমাকে যে মহান দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাযথ ভাবে পালন করব।
এর আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা দ্বিতীয় মেয়াদে ভাইস চ্যান্সেলর নিযুক্ত হওয়ায় প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনকে ফুল দিয়ে বরণ করে নেন।
উল্লেখ, গত ২৮ জানুয়ারি ২০১৯ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত জারি করা প্রজ্ঞাপনে বিশ^বিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনকে ০২ ফেব্রæয়ারি ২০১৯ তারিখ হতে ২য় মেয়াদে পরবর্তী ০৪ বছরের জন্য নিয়োগ দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD