শিরোনাম :
হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়, চিকিৎসায় প্রয়োজন ৫ লাখ টাকা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সিপিএ রফিকুল ইসলাম জগলুর বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপানের অব্যাহত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার জার্মানিতে বাংলাদেশ দূতাবাসে অতিরিক্ত ফি নেওয়ায় প্রবাসীদের অভিযোগ বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুঁজি ও কূটনীতির মেলবন্ধনে ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথরেখা আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার সংক্রমণ উদ্বেগজনক, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি: আইসিডিডিআরবি করাচির দুই হাসপাতালে শতাধিক শিশুর এইচআইভি শনাক্ত, নীরব স্বাস্থ্য কর্তৃপক্ষ নিট কেলেঙ্কারি ঘিরে চাপের মুখে সরে গেলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎই অগ্রাধিকার’

ইতালির ত্রেভিজোতে উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ পালিত

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ এপ্রিল, ২০১৮
  • ইতালির মিলান থেকে নাজমুল হোসেন

বাংলাদেশ কালচারাল এসোসিয়েশন ত্রেভিজো এর আয়োজনে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ’ উদযাপন করা হয়। স্থানীয় হলরুমে বিকাল হতেই নানান রঙের পোশাক পরে প্রবাসীরা তাদের পরিবার নিয়ে জড়ো হতে থাকেন। উপস্থিতি দেখে মনে হয় এযেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ। যা বিদেশিদেরও বেশ আকৃষ্ট করে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোর্ আন তেলাওয়াত এবং সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। নাজমুল হক ও আয়েশা তানির যৌথ উপস্থাপনা বৈশাখী অনুষ্ঠানে একের পর এক শিশুকিশোরদের নৃত্য সংগীত অভিনয় পরিবেশন ছিল মনোমুগ্ধকর।
প্রধান উপদেষ্টা হাওলাদার আমিনুল ইসলাম পরিচালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ভেনিস বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রেভিজো স্থানীয় মেয়র সিনদাকো কাটরিনা কাভিনো, ভেনিস বাংলা স্কুলের সৈয়দ কামরুল সারওয়ার, এসোসিয়েশন এর সভাপতি ওবায়দুর রাহমান রতন, সাধারণ সম্পাদক কামরুল হাসান রাসেল, যুগ্ম সম্পাদক মোর্শেদ আলম, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান,সহ সাংগঠনিক আরমান

রানা,উপদেষ্টা ইমরান হোসেন,তৈয়ব আলী ,মাস্টার রিপন,সিনিয়র সভাপতি এম,ডি,লিটন,সহ সভাপতি ফরহাদ ইসলাম, তন্ময় , কোষাধ্যক্ষ জসিম ব্যেপারি, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান সোহাগ, সহদপ্তর সম্পাদক আজিজুল মণ্ডল, সহ সাংস্কৃতিক সম্পাদক এশা আমিন,প্রচার সম্পাদক শাহিনুর রহমান,প্রচার সম্পাদিকা কামরুন নাহার তুলি,মহিলা সম্পাদিকা সাথী আক্তার, মুকুলি আক্তার, লাইলী আক্তার, আজিজ খানম প্রমুখ।
বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎযাপিত হয় বৈশাখী উৎসব। বর্ষবরণ অনুষ্ঠানে দেশীয় সংগীত পরিবেশন করেন কলকাতার শিল্পী তাপস সিং, পিজা থেকে রত্না ভুইয়া, সাকিল, আশিক, সায়মা, আনিকা, নুহি, তুশি, রবিন, প্রান্ত এর নৃত্য উপস্থিত দর্শকদের প্রাণবন্ত করে তুলে। প্রবাসে বাংলার সংস্কৃতির এ যেন এক অপূর্ব মিলনমেলা ছিল বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখের নববর্ষকে বরন করার মধ্য দিয়ে।
বৈশাখী অনুষ্ঠান দর্শকদের জন্য লাকি কুপন এর লটারি ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্য প্রথম পুরস্কার একটি বাইসাইকেল সহ নানান পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD