শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

গাইবান্ধায় বিনামূল্যের রক্ত পরীক্ষা ধরা পড়লো হেপাটাইটিস-বি ভাইরাস

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

গাইবান্ধা প্রতিনিধি :
স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ডোনার ক্লাবের আয়োজনে গাইবান্ধা সরকারি কলেজ চত্বরে পাঁচ দিনব্যাপী বিনামূল্যে রক্ত পরীক্ষা করে হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত পাঁচজন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত শিক্ষার্থীরা সরকারি কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী। গত রবিবার সকাল থেকে শুরু হওয়া বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হেপাটাইটিস-বি ও এইচআইভি ভাইরাস পরীক্ষার এই কার্যক্রম শেষ হয় আজ বৃহস্পতিবার বিকেলে।

এ বিষয়ে সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র রায় বলেন, প্রত্যেক মানুষের যেমন রক্তের গ্রুপ জানা দরকার তেমনি এসব মরণব্যাধি ভাইরাস মুক্ত কিনা সেটাও জানা দরকার। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিনামূল্যে এই রক্তের গ্রুপ নির্ণয় ও এসব ভাইরাস পরীক্ষার আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে রক্ত পরীক্ষায় হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত পাঁচজন শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই। দ্রত উন্নত চিকিৎসা গ্রহন করার জন্য প্রত্যেককে পরামর্শ দেওয়া হয়েছে।

আগামীতেও বিনামূল্যে রক্তের গ্রুপ ও বিভিন্ন ভাইরাস পরীক্ষার এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কর্মসূচিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় ৬৫০ জনের এবং হেপাটাইটিস-বি ও এইচআইভি ভাইরাস পরীক্ষা করা হয় ৪১০ জনের। এছাড়া স্বেচ্ছায় রক্তদান করেন সাতজন ও নতুন সদস্য ফরম বিতরণ করা হয় ৫২টি।

উল্লেখ্য, হেপাটাইটিস বি একটি মারাত্মক সংক্রামক রোগ যা যকৃত বা লিভারকে আক্রমণ করে। এর থেকে লিভার ক্যান্সার, লিভার সিরোসিস ও ব্লাড ক্যান্সার হয়। তাই হেপাটাইটিস বি ভাইরাস থেকে মুক্তি ও সুস্হ্য জীবনযাপন করতে প্রত্যেকেরই টিকা নেওয়া উচিত।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD