গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ে মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রামকৃষ্ণ বর্মন, থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রূপা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল লতিফ প্রধান, সরকারী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, রেজাউল করিম, শিশির কুমার সংহ, হাসিবুল হক তুষার, আশরাফুল ইসলাম, পারভীন, নুপুর রানী, মিনু খাতুন, আশরাফিয়া বেগম,আরজুমান বানু, সৈয়দ মাফুজা খাতুন, সোহরাব হোসেন, সৈয়দ তোফায়েল আহম্মেদ এলিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাথী।