শিরোনাম :
সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ ফিল্ডস পদক চীনের বিশ্বমানের গণিত গবেষণার প্রমাণ: মার্টিন হেয়ার

এনটিআরসিএ’র চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ নির্দেশনার পরও বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উর্ত্তীণ নাটোরের ৫৪ জন আবেদনকারীকে নিয়োগ না দেয়ায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে, আদালতের নির্দেশ পালন করে আবেদনকারী ৫৪ জনের নিয়োগ না দেয়ায় আশফাক হোসেনকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আশিকুর রহমান।

এর আগে নিয়োগ বঞ্চিত বিভিন্ন জেলার ১৮৮ জন রিট আবেদনকারীর আবেদনের শুনানি নিয়ে তাদের নিয়োগ দিতে ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রায় ঘোষণা করেন হাইকোর্ট। ওই রায়ে নিয়োগ বঞ্চিতদের নিয়োগ দিতে সুনির্দিষ্ট কিছু নির্দেশনাসহ আদালত রায় দেন।

কিন্তু আদালতের সে রায় সত্ত্বেও পুরাতনদের নিয়োগ না দিয়ে নতুন করে শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও অন্যদের নিয়োগ দিচ্ছে কর্তৃপক্ষ। তাই পূর্বের নিয়োগ বঞ্চিত ১৮৮ জন রিট আবেদনকারীর মধ্যে মো. জাহাঙ্গীর আলমসহ ৫৪ জন শিক্ষক নিবন্ধনের সনদধারী হাইকোর্টে আদালত অবমাননার মামলা করেন।

সোমবার সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আশফাক হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন এবং চার সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD