শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

এমপিওভুক্ত হচ্ছেন ১২৬১ শিক্ষক-কর্মচারী

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২১ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা রিপোর্টঃ বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শূন্যপদে নিয়োগ পাওয়া ১ হাজার ২৬১ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। রোববার মাউশিতে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, এমপিওভুক্তির জন্য স্কুল ও কলেজের ১ হাজার ২৯ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলে ৩৯, চট্টগ্রাম ৬৫, কুমিল্লা ৪৭, ঢাকা ২১০, খুলনা ১১৩, ময়মনসিংহ ১৫২, রাজশাহী ১৪৭, রংপুর ১৪৮ এবং সিলেট অঞ্চলে ১৯ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া অফলাইনে আবেদন করা ৮৯ শিক্ষককে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয় এমপিও কমিটির সভায়।

সভায় অধিদফতরের দুজন পরিচালক, মাদরাসা অধিদফতরের একজন পরিচালক, শিক্ষা অধিদফতরের নয় আঞ্চলিক উপ-পরিচালক ও শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন প্রতিনিধিসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক। এছাড়াও নিয়োগ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে বিভিন্ন মাদ্রাসার শূন্যপদে নিয়োগ পাওয়া ২৩২ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি।

মাদ্রাসার ২৩২ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে ঢাকা অঞ্চলে ২৪, খুলনা ২৭, রাজশাহী ৪৪, বরিশাল ১৯ জন, চট্টগ্রাম ৭, কুমিল্লা ২২, ময়মনসিংহ ২৯, রংপুর ৫৯ জন এবং সিলেট অঞ্চলে ১ জনকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় এমপিও কমিটির সভায়।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD