শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

১৯ জানুয়ারি কিশোরগঞ্জে ৫ লাখ শিশু খাবে ভিটামিন এ ক্যাপসুল

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

এ. এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: সোমবার ১৪ জানুয়ারী দুপুরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ১৯ জানুয়ারি কিশোরগঞ্জে চার লাখ ৯৯ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এরমধ্যে ছয় থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী চার লাখ ৪১ হাজার শিশু রয়েছে।জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলার ১৩ টি উপজেলার মোট দুই হাজার ৯২৬টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। স্বাস্থকর্মী ও স্বেচ্ছাসেবকসহ সাত হাজার ১০৩ জন কর্মী এ কর্মসূচি বাস্তবায়নে দায়িত্ব পালন করবেন।

জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সুলতানা রাজিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান, জেলা বিএমএ সভাপতি ডা. এম. এ. ওয়াহাব বাদল, জেলা শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন প্রমুখ।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD