শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

সাতক্ষীরা বিনেরপোতায় কারিগরি প্রশিক্ষণে ২য় ব্যাচের উদ্বোধন

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ জানুয়ারী, ২০১৯

হাসান শাহরিয়া রিপন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সোমবার ১৪ জানুয়ারি সকাল ১১টায় সাতক্ষীরার বিনেরপোতায় সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র আয়োজনে ও অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেসমেন্ট প্রোগ্রাম (এইইআইপি) এর অর্থায়ণে টিটিসি’র অধ্যক্ষ মো. মোছাব্বেরুজ্জামানের সভাপতিত্বে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরায় বেকার যুবক ও যুবতিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ সরকারি খরচে ৪ মাস ব্যাপি ৪টি ট্রেডের প্রশিক্ষণ কোর্সের ২য় ব্যাচের শুভ উদ্বোধন করেন।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জব প্লেসমেন্ট অফিসার মো. আরিফুল ইসলাম।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গার্মেন্টস বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আনিছুর রহমান, ইলেক্িটক্যাল বিভাগের প্রধান মোঃ শহিদুল ইসলাম, অটোমোবাইল ইন্সট্যাক্টর মেহেদী হাসান প্রমুখ।

প্রধান অতিথি আইটি সাপোর্ট সার্ভিস, সুইমিং মেশিন অপারেশন ও ইলেকটিক্যাল ইন্সটেলিশন এন্ড মেনটেন্যান্স কোর্সের উদ্বোধন ঘোষণা করেন এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, দেশ থেকে বেকার ও দারিদ্র দূর করতে সরকার কারিগরি শিক্ষার উপর বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবশক্তি গড়তে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দেশ জুড়ে প্রশংসনীয় ভুমিকা রাখছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সম্পদে পরিণত করার জন্য এ প্রকল্প হাতে নিয়েছেন। এখানে একজন বেকার প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি তার যাতায়াত খরচও বহন করছে সরকার। যা বিগত সময়ে সম্ভব হয়নি। এতে করে প্রশিক্ষনার্থীদের আগ্রহ বাড়বে। ফলে দেশের বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি তারা সম্পদে পরিণত হয়ে স্বাবলম্বী হতে পারবে।

এমনকি উন্নত বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD