বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটে নারায়ণা হেলথ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের অভিজাত হোটেল ক্যাসেল আশারার হলরুমে রোটারি ক্লাব অফ বাগেরহাটের আয়োজনে ক্লাবের সভাপতি রোটার মানোষ কুমার পালের সভাপতিত্বে নিউরোলজি এবং পেড কার্ডিওলজি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন। অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন রোটার দেবাশীষ রায়, ডা: অরিত্র মুখার্জী, ডা: সৌমিক দাশ গুপ্ত, ডা: পার্থ প্রতিম বিষ্ণু, রোটার আশিষ দে । অনুষ্ঠানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন রোটার অরিদ্বম দেবনাথ।এসময় অন্যান্য দের মধ্যে উপস্হিত ছিলেন খুলনা রোটারি ক্লাবের পিপি রোটার পলাশ সাহা,মো. শামিম,মেহেজাবীন মোবিন হেমা, রোটারিয়ান তালুকদার রিনা সুলতানা, মহিলা পরিষদের সাধারন সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকট পারভিন আহম্মেদ, প্রমুখ। অনুষ্টানে মালটি মিডিয়ার মাধ্যমে স্বাস্হ্য সেবা বিষয়ের সচেতনতা মূলক বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়।