শিরোনাম :
২২৭ কিমি বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘চামপি’: তাইওয়ানে জারি সতর্কতা, ফ্লাইট বাতিল ও সামরিক মহড়া ব্যাহত ‘সমাজের নিকৃষ্টরাই এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা হন নেতা’: তজুমদ্দিনে ক্ষোভ প্রকাশ স্পিকার হাফিজ উদ্দিনের জলবায়ুর অভিঘাতে ২০৫০ সালের মধ্যে বাস্তুচ্যুত হতে পারে বাংলাদেশের ১ কোটি ৩৩ লাখ মানুষ: এডিবি সাইবার সিকিউরিটি আইন সংশোধনের কাজ চলছে, অংশীজনদের সাথে আলোচনা: ভোলায় তথ্যমন্ত্রী আকাশপথে সুন্দরবন ও হিরণ পয়েন্ট পরিদর্শন শেষে মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ইয়েমেনে জ্বালানি সংকটে পানির সরবরাহ বিপর্যয়ের আশঙ্কা, ঝুঁকিতে ১৬ লাখ শিশু ফ্রান্সে প্রশিক্ষণকালে যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০ডি’ বিধ্বস্ত: পাইলট নিহত, নেভিগেটর নিখোঁজ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ: সিলেটে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আমিরাত ১ নভেম্বর থেকে সব খাদ্য ব্যবসায় নিবন্ধন ও লাইসেন্স বাধ্যতামূলক: নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কড়া নির্দেশনা গুজব ও ধর্মীয় উগ্রতার বিরুদ্ধে তরুণদের সোচ্চার থাকার ডাক রাষ্ট্রপতির: বঙ্গভবনে বিজয়ার সংবর্ধনা

ট্রাম্পের গোপন ইরাক সফর পরাজয়ের নিদর্শন: ইরানের প্রেসিডেন্ট

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
ট্রাম্পের গোপন ইরাক সফর যুক্তরাষ্ট্রের পরাজয়ের প্রমাণ: রুহানি

জার্মানবাংলা ডেস্ক: ২ জানুয়ানি গোপনে ইরাক সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এই আকস্মিক ইরাক সফরকে পরাজয়ের প্রমাণ হিসেবে দেখছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গোপনে ইরাক সফরের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে, আমেরিকা যেসব দেশে আগ্রাসন চালিয়েছে সেখানে তারা ব্যর্থ হয়েছে। খবর- পার্সটুডের।

বুধবার (২ জানুয়ারি) রাজধানী তেহরানে মন্ত্রী পরিষদের বৈঠকে সম্প্রতি ট্রাম্পের আকস্মিক গোপন ইরাক সফর প্রসঙ্গে প্রেসিডেন্ট রুহানি বলেন, ট্রাম্পের এ ধরনের গোপন সফর আমেরিকার পরাজয়ের নিদর্শন।

তিনি বলেন, ইরাক ও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার কাজ করছে বলে ২০০৩ সাল থেকে দাবি করে আসছে মার্কিনিরা। যদি আপনাদের এ দাবি সত্য হয় তাহলে কেন প্রকাশ্যে ইরাক সফর করছেন না? প্রকাশ্যে সফর করলে আপনারা বুঝবেন বাগদাদ এবং বসরার রাস্তাগুলোতে ইরাকি জনগণ আপনাদের কিভাবে স্বাগত জানায়।

তিনি বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে আপনারা রাতের আধারে একটি ছোট সামরিক ঘাঁটিতে গোপনে প্রবেশ করেছেন, কিছু সৈন্যের সঙ্গে ছবি তুলে বাগাড়ম্বর করে কয়েক ঘণ্টার মধ্যেই আবার ইরাক ত্যাগ করেছেন। এর মাধ্যমে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে, আপনারা পরাজিত হয়েছেন।

রুহানি আরও বলেন, গোপন সফরের আরও অর্থ হতে পারে যে, আপনারা সফল হতে পারেননি এবং আপনারা ভালোভাবেই জানেন ইরাকি জনগণ আপনাদের প্রতি সন্তুষ্ট নয়। তাই আপনারা প্রকাশ্যে দেশটির জনগণের সামনে আসতে সাহস করেননি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
©germanbanglanews24
Developer Design Host BD