শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বই উৎসব

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

এ. এম উবায়েদ, কিশোরগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী শহরের এসভি সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন।

পাঠ্যপুস্তক উৎসবে জেলায় মোট ৭০ লাখ ১৯ হাজার ৪৭৮টি পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে। বিদ্যালয় মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আব্দুল্লাহ আল মাসউদ। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী প্রধান অতিথি এবং পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম, পিপি শাহ আজিজুল হক ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন। এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক স¤পাদক মো. শামছুল ইসলাম খান মাসুম প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া দুপুরে জেলা শহরের কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণের মাধ্যমে প্রাথমিক পর্যায়ের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবেরও উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন জানান, এ বছর জেলার ১৩টি উপজেলায় সরকারি, কিন্ডারগার্টেন, এনজিও, কমিউনিটি ও র্ব্যাক স্কুলসহ বিভিন্ন ধরনের ১ হাজার ৩২০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে প ম শ্রেণির মোট ৪ লাখ ৭৫ হাজার ৪৯৭ জন শিক্ষার্থীর জন্য মোট ২২ লাখ ১৯ হাজার ৩০৮টি পাঠ্যপুস্তক বিতরণের জন্য প্রদান
করা হয়েছে। অন্যদিকে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, সারা জেলার মোট ৩ লাখ ৬১ হাজার ৮১৩ জন শিক্ষার্থীর জন্য মোট ৪৮ লাখ ১৭০টি পাঠ্যপুস্তক বিতরণের জন্য প্রদান করা হয়েছে। এর মধ্যে মাধ্যমিক স্কুলের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ২ লাখ ৪৬ হাজার ১৮৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ লাখ ৬৬ হাজার ১টি পাঠ্যপুস্তক বিতরণের জন্য প্রদান করা হয়েছে। এবতেদায়ি পর্যায়ের ৫৪ হাজার ৫৬৮ জন শিক্ষার্থীর জন্য ৩ লাখ ৯০ হাজার ৬৮২টি পাঠ্যপুস্তক বিতরণের জন্য প্রদান করা হয়েছে। দাখিল পর্যায়ে ৫১ হাজার ৭২১ জন শিক্ষার্থীর জন্য ৭ লাখ ৫০ হাজার ৯৩১টি পাঠ্যপুস্তক বিতরণের জন্য প্রদান করা হয়েছে। এর বাইরে মাধ্যমিক ইংরেজি ভার্সনের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল ও ভোকেশনাল ট্রেডের ৯ম শ্রেণির মোট ৯৩৩৯ জন শিক্ষার্থীর জন্য মোট ৯২ হাজার ৫৫৬টি পাঠ্যপুস্তক বিতরণের জন্য প্রদান করা হয়েছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD