শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

গাজীপুরে বই উৎসবে মেতেছে শিক্ষার্থীরা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

হাবিবুর রহমান, গাজীপুর থেকে: নতুন বছরে নতুন বই হাতে পেয়ে খুশী হলো গাজীপুরের শিক্ষার্থীরা ।  শিক্ষার্থীদের  খুশীতে অভিভাবকরাও ছিলেন মহানন্দে । সকালে স্কুল আঙ্গিনা হয়ে উঠে আনন্দে পরিপূর্ণ । বই পাওয়ার মহোৎসবে মাতোয়ারা শিক্ষার্থীরা স্কুল ক্যাম্পাসে বই নিয়ে উল্লাস করতে করতে কাটিয়ে দেয় বছরের প্রথমদিনের সকাল ।

সারাদেশের ন্যায় গাজীপুরেও বই উৎসবের অপেক্ষায় ছিলো শিক্ষার্থীরা। জেলার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর । সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আবু মো. নাসির উদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিউল হক সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ।

জেলার ৭৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডারগার্টেনগুলোর প্রায় ৫ লাখ  শিক্ষার্থীর মধ্যে বিনামুল্যের ২৬ লাখ ৫০ হাজার ৯১২টি  বই  এদিন বিতরন করা হয় । মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও পান বিনামূল্যের বই ।

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান জানান, সুষ্ঠুভাবে  বই বিতরণ হচ্ছে।

সদর উপজেলার ৩নং ডগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সঙ্গে নিয়ে এসেছেন মহিলা অভিভাবকরা। তাদের মধ্যেও বিরাজ করে আনন্দ ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD