সোহান আহমেদ কাকন, নেত্রকোনা প্রতিনিধি: সারাদেশের মতো নেত্রকোনা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে বছরের প্রথম দিনেই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
এ বছর নেত্রকোনা জেলার ২ হাজার ৫৪৫ টি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৩ লক্ষ ৮৬ হাজার ৭৪২ টি ও প্রায় ৪ শত মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি বিদ্যালয়ে একযোগে মোট ৩১লক্ষ ৯৫হাজার ৬৬৫ টি বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে। সোমবার সকালে নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া হলি চাইল্ড কিন্টার গার্ডেন স্কুলে বই বিতিরন উৎসবের উদ্বোধন করেন নেত্রকোনা সদর বারহাট্টা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এ সময় হলি চাইল্ড কিন্টার গার্ডেনের প্রতিষ্টাতা কামরুন্নেছা আশরাফ দিনাসহ স্কুলটির সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্হিত ছিলেন।
এর আগে সদর উপজেলার বাহির চাপরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক মঈনউল ইসলাম শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে নেত্রকোনায় বই বিতরণ উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষনা করেন। এসময় উপস্হিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার মনসুর রহমানে সহ শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ সকলেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যাক্ত করেন।