বাংলাদেশ সমিতি ত্রেভিজো আয়োজিত বাংলা বর্ষ বরণ ও বাংলাদেশ সমিতি ত্রেভিজোর অভিষেক অনুষ্ঠিত হয় । শেখ নিরব এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, Rosella Cendron (Sindaco di Comune di Silea সিটি মেয়র .) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Caterina Cabino (Assessore alla politica immigrazione) এছাড়া আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
আনোয়ার উল্লাহ নব গঠিত কমিটির সদস্যদের তালিকা প্রকাশ করেন। সভাপতি: শেখ নিরব । সহসভাপতি: নুরুল আমিন । সাধারণ সম্পাদক : মিজানুর রহমান । সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলী (বাবু) সাংগঠনিক সম্পাদক: বেলাল হোসেন । পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় ।
এতে স্থানীয় শিল্পীরা নাচ গান ও ফ্যাশন শো প্রদর্শন করে । পাশাপাশি লন্ডন থেকে আগত প্রধান শিল্পী হাসি রানি গান পরিবেশন করেন । লন্ডন থেকে আগত নৃত্য শিল্পী সেলিনা মন্ডল নৃত্যে দর্শক মুগ্ধ করেন। ইতালি শিল্পী শাকিল ও মানসিব দর্শক মাতিয়ে রাখেন।