শিরোনাম :
জার্মানিতে একদিনে পাঁচ গুরুত্বপূর্ণ ঘটনা: দাবানল, কৃষি সংকট, জ্বালানির দাম, গোয়েন্দা সংস্কার ও ফ্রাঙ্কফুর্টে ধর্মঘট পরিবেশবান্ধব ও নিরাপদ জাহাজ শিল্প গঠনে সমন্বিত উদ্যোগের ওপর জোর কুরিল দ্বীপপুঞ্জে পুতিনের সফরে ক্ষুব্ধ টোকিও, কড়া প্রতিবাদ জাপানের সবুজ উন্নয়নের পথে চীন, প্রকৃতি সুরক্ষায় জোর দিচ্ছেন সি চিন পিং গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী দেউবা ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক ছাড়বে সব মার্কিন সেনা বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ হবে শপিংমল ও দোকানপাট প্রামাণ্য তথ্যের ভিত্তিতে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের তালিকা করবে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ লঘুচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত, বৃষ্টির পূর্বাভাস অব্যাহত

ক্রু’র সিক্যুয়ালে কে কে থাকবেন?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

২০২৪ সালের মার্চে মুক্তি পায় বলিউড সিনেমা ‘ক্‌রু’। এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কারিনা কাপুর, কৃতি শ্যানন এবং টাবু।

এই কমেডি-ড্রামা সিনেমার সিক্যুয়েলের খবর সামনে আসছে।

রিয়া কাপুর এবং একতা কাপুর একটি সিক্যুয়েল তৈরির পরিকল্পনা করছেন। কারিনা কাপুর অভিনীত এই সিনেমাটি বক্স অফিসে দারুণ হিট হয়েছিল। অনুমান করা হচ্ছে যে সিক্যুয়েলেও দেখা মিলবে কারিনার।

বিনোদনের সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, টিমটি বেশ কয়েকটি গল্প নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। তারপর এমন একটি গল্প বেছে নেওয়া হয়েছে যার থেকে ‘কুরু ২’ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারিনা কাপুর আবারও সিনেমাটিতে ফিরে আসবেন বলে শোনা গেছে। তবে, কৃতি শ্যানন এবং টাবু অভিনয় করবেন কিনা সে সম্পর্কে কোনও খবর এখনও পাওয়া যায়নি।

সূত্রের বরাদে জানা গেছে, কারিনা ‘কুরু ২’-তে কাজ করতে আগ্রহ দেখিয়েছেন। চুক্তিবদ্ধ হওয়ার আগে পুরো চিত্রনাট্য শোনার জন্য অপেক্ষা করছেন। সিনেমাটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে পুরো টিম কুরু ফ্র্যাঞ্চাইজি নিয়ে উত্তেজিত।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটিতে বর্তমানে শীর্ষস্থানীয় নায়িকাদের নিয়ে পরিকল্পনা করা হয়েছে। কারিনা এতে আবারও অভিনয় করবেন। এর বাইরে এখনও কোনও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে আসেনি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD