শিরোনাম :
প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড আবেদনে নতুন নিয়ম, নিজ দেশ থেকেই করতে হবে আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামে বাড়ছে মৃত্যুর মিছিল, একদিনে প্রাণ গেল ১৬ জনের আগামী ৫-৭ দিনের মধ্যে রামিসা ধর্ষণ ও হত্যাকান্ডের বিচারকার্য সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী জার্মান নাগরিকত্বে নতুন রেকর্ড, বাড়ছে অভিবাসীদের আগ্রহ জার্মানিতে বাংলাদেশিদের জন্য ভোকেশনাল ট্রেনিংয়ের নতুন সুযোগ দেড় মাসে প্রাণ গেল ৫১২ শিশুর, নতুন উপসর্গ প্রায় দুই হাজারের শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন ও বিচারহীনতার বিরুদ্ধে মানববন্ধন

গাজীপুরে কুষ্ঠরোগ বিষয়ক মতবিনিময় সভা

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ৩১ জুলাই, ২০২৩

গাজীপুরে সাংবাদিকদের সাথে কুষ্ঠরোগ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার দুপুর বারোটায় গাজীপুর প্রেসক্লাব ভবনে বেসরকারি সংস্থা দি দি ল্যাপ্রসি মিশন ইন্টারন্যাশনাল এই মতবিনিময় সভা করে।

প্রেসক্লাব সহ সভাপতি সৈয়দ মোকসেদুল আলম লিটন এতে সভাপতিত্ব করেন।সংগঠনের লেপ্রসি সার্ভিস প্রকল্পের টেকনিক্যাল সাপোর্ট অফিসার সামিউল সরকার সভার শুরুতে কুষ্ঠরোগ বিষয়ে সচেতনতা, রোগী চিন্হিত করন , রোগ সংক্রমণ ও সরকারি পৃষ্ঠপোষকতা নিয়ে  সূচনা বক্তব্য দেন।সভা উপস্থাপনা করেন বাবুল চন্দ্র রায়।

মতবিনিময় সভায় ওই রোগের বর্তমান বাস্তবতা , কুসংস্কার, এডভোকেসি নিয়ে আদোপান্ত তুলে ধরেন দি ল্যাপসি মিশন ইন্টারন্যাশনাল এ দায়িত্বপ্রাপ্ত মেডিকেল  অফিসার ডা পবন রোজারিও ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে  মতামত তুলে ধরেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন আহম্মদ ,  এম এ সালাম শান্ত  হাবিবুর রহমান, কাজী মকবুল হোসেন   নুরুল আমিন সিকদার, মনজুরুল হক, রেজাউল করিম প্রমুখ ।

সভায় ডা পবন রোজারিও আরো বলেন, আগামী 2030 সালের মধ্যে এ দেশ কুষ্ঠরোগী মুক্ত করা না হলেও তা কমিয়ে আনা যাবে।

জেলার সদর ও উপজেলা পর্যায়ের হাসপাতালে কুষ্ঠরোগীরা সুচিকিত্সা পাচ্ছে । গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ি এলাকায় কুষ্ঠরোগীদের পুনর্বাসন কেন্দ্র রয়েছে।

স্বাস্থ্য বিভাগ এই রোগীদের বিষয়ে ওই সংগঠনকে সহযোগিতা করছে বলে জানান ডা পবন রোজারিও ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
©germanbanglanews24
Developer Design Host BD