শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলা বিসিএস ক্যাডার নিয়োগে অভিযোগ: তদন্ত শেষে পদক্ষেপের আশ্বাস হাম-রুবেলা প্রতিরোধে বাংলাদেশে ২.১৯ কোটি টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন ব্রাজিলের মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব পাঠক চাহিদায় সমৃদ্ধ হচ্ছে অনলাইন সাহিত্য খাত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় চীন-স্পেন যৌথ উদ্যোগ ইন্টারনেট সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অগ্রগতির রূপরেখা বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় স্মার্ট বাংলাদেশের পথে ব্রডব্যান্ডই প্রধান শক্তি-ব্রডব্যান্ড এক্সপো ২০২৬

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজন করেছে তিনদিনব্যাপি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স

মাহমুদুল হক জাহাঙ্গীর, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময়: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

বিশ্বচলচ্চিত্রে এমন কিছু চলচ্চিত্রকার রয়েছেন, যাঁরা নিজ চলচ্চিত্রস্রষ্টাবৃত্তির স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য। এই চলচ্চিত্রকারগণ কেবল যে দর্শকদের জন্য প্রাতস্মরণীয় তা নয়, তাঁদের নিজস্ব সৃষ্টির অনুপম কীর্তির মাইলফলকগুলো নবাগত, আগত এবং অনাগত সকল চলচ্চিত্রকর্মী ও নির্মাতাদের নিত্যপাঠ্য। তাই তাদেরকে সম্মানসূচক ‘মাস্টার’ চলচ্চিত্রকার বলা হয়।

বাংলাভাষার চলচ্চিত্রে এমনই তিন কীর্তিমান চলচ্চিত্রকার আমাদের নিত্যপাঠ্য হয়ে আছেন। তাঁরা কেবল যে বাংলার তা নয়, তাঁরা সমগ্র বিশ্বের চলচ্চিত্র অনুরাগীদের পাঠ ও পর্যালোচনায় প্রাত্যহিক আলোচিত। তাঁরা হলেন-সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেন। সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক ও মৃণাল সেনের চলচ্চিত্র ও তাঁদের চলচ্চিত্রচিন্তা পাঠের আয়োজন করেছে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স’ পরিচালনা করবেন,চলচ্চিত্রকার ও শিক্ষক সৈয়দ সালাহউদ্দিন জাকী, শিল্পসমালোচক ও শিক্ষক মইনুদ্দীন খালেদ এবং চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ৩ দিনব্যাপি ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন অন মাস্টার্স-সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক ও মৃণাল সেন’ অনুষ্ঠিত হবে আগামী ২০, ২১ ও ২২ জুলাই। সেশন চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। কর্মশালায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য আপনার নাম, বয়স ও পেশা লিখে এসএমএস করুন ০১৯৭১ ১০১১০৬ নাম্বারে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD