শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

শুয়েই ফেই ফেই, বেইজিং:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

বিশ্বের মহামারী প্রতিরোধে চীন যে ইতিবাচক অবদান রেখেছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি পেয়েছে। চীন আগের মতো ভবিষ্যতেও বিশ্বের সঙ্গে মহামারীসংশ্লিষ্ট তথ্যাদি শেয়ার করে যাবে। ১৬ জানুয়ারি চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি জানান, শনিবার চীনের স্বাস্থ্য কমিশনের মহাপরিচালক মা সিয়াও ওয়েই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আদহানমের সঙ্গে ফোনালাপে মহামারী মোকাবিলার বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ সময় মহামারী প্রতিরোধে প্রযুক্তিগত তথ্য বিনিময় অব্যাহত রাখায় চীনের প্রশংসা করেন তেদ্রোস আদহানম। তাঁরা মহামারী প্রতিরোধে প্রযুক্তিগত বিষয়ে সহযোগিতা ও বিনিময় অব্যাহত রেখে, যৌথভাবে বিশ্বের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে একমত হন।

চীনা মুখপাত্র আরও বলেন, চীন সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের ওপর গুরুত্ব দেয়, বিশ্বের মহামারী প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বের ভূমিকাকে সমর্থন করে। চীন আশা করে, বিভিন্ন পক্ষ বিজ্ঞানসম্মত অবস্থান থেকে চীনের মহামারী প্রতিরোধক কাজকে দেখবে ও সমর্থন করবে এবং বিশ্বের মহামারী প্রতিরোধে উপযুক্ত অবদান রাখবে।
সূত্র: শুয়েই ফেই ফেই, চায়না মিডিয়া গ্রুপ

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD