শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

‌’স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব ঢাকা গড়তে কঠোর আইন করতে হবে’

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ঢাকাকে স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব একটি শহর হিসেবে টিকিয়ে রাখতে পর্যাপ্ত পরিমান উন্মুক্ত স্থান রাখতে হবে।
তিনি বলেন, ঢাকা মহানগরীকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থাসমূহকে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনে কঠোর হতে হবে।
খন্দকার মোশাররফ হাসেন আজ সোমবার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১২ তম মুলতবি সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এলজিআরডি মন্ত্রী বলেন, ড্যাপের অন্তর্ভূক্ত অনেক স্থানে বিক্ষিপ্তভাবে শিল্প-কারখানা গড়ে উঠেছে। যেগুলো ওই স্থানে বসবাসরত মানুষ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব শিল্প-কারখানার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ঢাকার জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। যথাযথভাবে শহরের পরিবেশ টিকিয়ে না রাখলে ভবিষ্যতে বিপর্যয় ঘটতে পারে। মিন্ত্রী অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জলাশয় ও ভূমির প্রকৃতি রক্ষার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকায় বসবাস ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষসমূহকে সজাগ থেকে কাজ করতে হবে।
পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ভূমি জরিপ অনুসারে যে জমি যেভাবে নির্ধারিত আছে তা রক্ষা করতে হবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, েবান্ধব একটি শহর হিসেবে টিকিয়ে রাখতে পর্যাপ্ত পরিমান উন্মুক্ত স্থান রাখতে হবে।
তিনি বলেন, ঢাকা মহানগরীকে বাঁচাতে নিয়ন্ত্রক সংস্থাসমূহকে আইনানুগ ব্যবস্থা নিতে প্রয়োজনে কঠোর হতে হবে।
খন্দকার মোশাররফ হাসেন আজ সোমবার সচিবালয়ে এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির ১২ তম মুলতবি সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এলজিআরডি মন্ত্রী বলেন, ড্যাপের অন্তর্ভূক্ত অনেক স্থানে বিক্ষিপ্তভাবে শিল্প-কারখানা গড়ে উঠেছে। যেগুলো ওই স্থানে বসবাসরত মানুষ ও পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এসব শিল্প-কারখানার বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে।
তিনি বলেন, ঢাকার জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। যথাযথভাবে শহরের পরিবেশ টিকিয়ে না রাখলে ভবিষ্যতে বিপর্যয় ঘটতে পারে। মিন্ত্রী অধিকতর পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জলাশয় ও ভূমির প্রকৃতি রক্ষার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ঢাকায় বসবাস ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষসমূহকে সজাগ থেকে কাজ করতে হবে।
পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ভূমি জরিপ অনুসারে যে জমি যেভাবে নির্ধারিত আছে তা রক্ষা করতে হবে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD