জার্মান-বাংলা ডেস্ক:চতুর্থ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসবের ষষ্ঠদিন আজ ২৫ সেপ্টেম্বর বিকাল ৫টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ড. তাপস পাল এর রচনায় ও হেলাল মিয়া’র নির্দেশনায় বন্ধুমহল শিল্পী সংস্থা গাজীপুরে’র নাটক দুখুরামের অরুপ কথা, নুরুজ্জামান এর নাট্যরুপ ও সাব্বির ইসলাম শেফা’র নির্দেশনায় নিশ্চিন্তপুর থিয়েটার ঠাকুরগাঁও এর নাটক আজব দেশের গল্প, সুমিত মোহন্ত এর নাট্যরুপ ও নির্দেশনায় রংপুর শিশু নাট্যকেন্দ্রে’র নাটক মাইডাসের স্বপ্ন স্বর্ণ, উনাইসা তিজান খান এর রচনা ও মোঃ আক্তার হোসেন এর নির্দেশনায় পিদিম থিয়েটার ঢাকা’র নাটক চাঁদের দেশে এবং জাকির হোসেন এর রচনা ও নির্দেশনায় শা-মুক থিয়েটার (মাইমোড্রামা) গাজীপুরে’র নাটক ডেথ অফ ড্রিম মঞ্চস্থ হয়।
একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বিকাল ৫টা থেকে জেলা শিল্পকলা একাডেমি ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, গাজীপুর, ব্রাহ্মষবাড়িয়া, নারায়নগঞ্জ, টাঙ্গাইল ও মানিকগঞ্জ পরিবেশন করে আবৃত্তি, একক অভিনয় ও ৭ই মার্চের ভাষণ এবং রতন দত্তের রচনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল টাঙ্গাইলের নাটক কচি পাতার কান্না ও আবু হানিফ মাসুম এর রচনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল নারায়নগঞ্জ মঞ্চস্থ করে নাটক চাঁদের আলো।
একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে বিকাল ৫টা থেকে আনন জামানের রচনায় শাকিল আহমেদ এর নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল মানিকগঞ্জের নাটক বিলয় গাঁথা, আব্দুর রহিম রচিত রিজওয়ান চৌধুরী প্রিন্স নির্দেশিত বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার পঞ্চগড়ে’র নাটক কে উত্তম?, নূর হোসেন রানা’র রচনা ও নির্দেশনায় জেনেসিস থিয়েটার ঢাকা’র নাটক বটতলার ফেলুমামা, সাবিনা ইয়াসমিন এর মূলভাবনায় এটিএম মাহমুদুল আক্তারের নাট্যরুপ ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল পঞ্চগড়ের নাটক রুমাল এবং ফয়সাল আহমেদ এর রচনা ও নির্দেশনায় স্বপ্নঘর ঢাকা মঞ্চস্থ করে নাটক লোভী।
একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল ৫টা থেকে একক সঙ্গীত, সমবেত সঙ্গীত ও সমবেত নৃত্য পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল ও মানিকগঞ্জের শিশু শিল্পীবৃন্দ।
এছাড়াও একাডেমির জাতীয় চিত্রশালার চিত্রকলা স্টুডিওতে প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৪টা জেলা থেকে আগত শিশুদের অংশগ্রহণে চিত্রাংকন এবং একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে বঙ্গবন্ধুকে উৎস্বর্গকৃত পুষ্পকানন নির্মাণ এবং একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় প্রতিদিন বিকাল ৪টা থেকে ৪.৪৫টা জেলা থেকে আগত শিশুদের নিয়ে সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যাক্রোবেটিক প্রদর্শনী ও মঞ্চকুড়ি পদক প্রদান করা হয় ও রাত ৯টা থেকে ৯.৩০টা বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
আগামীকাল উৎসবের ৭ম দিন ২৬ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে নাজির ফেরদৌস এর রচনা ও নির্দেশনায় স্পন্দন শিশু নাট্যদল নীলফামারী’র নাটক আমাদেরও আছে অধিকার, হাবিবুর রহমান সামির পল্লব এর নাট্যরুপ ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল সুনামগঞ্জের নাটক খ্যাতির বিড়ম্বনা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিদ্দিকী হাসানের রুপান্তর ও ইয়াসিন খান এর নির্দেশনায় সুন্দরম হাবিগঞ্জের নাটক তোতা কাহিনী, শামীমা শওকত লাভলী’র রচনা ও নির্দেশনায় বরিশাল শিশু থিয়েটারের নাটক ওয়ার কিংডম এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সুনিল বিশ্বাসের রুপান্তর ও নির্দেশনায় প্রতীক লিটল থিয়েটার হবিগঞ্জের নাটক পূজার সাঁজ মঞ্চস্থ হবে।
একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে বিকাল ৫টা থেকে জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ, বরিশাল, কিশোরগঞ্জ, বান্দরবান, হবিগঞ্জ, শেরপুর ও কক্সবাজার পরিবেশন করেব আবৃত্তি, একক অভিনয় ও ৭ই মার্চের ভাষণ এবং কিৃষ্টি হেফাজের নাট্যরুপ ও লিয়াকত আলী লাকী এর নির্দেশনায় পিপলস লিটল থিয়েটার ঢাকা’র নাটক একটি শীতের রাত্রী ও জাহাঙ্গীর আলম জাহান এর রচনায় মানস কর এর নির্দেশনায় একতা নাট্যগোষ্ঠী কিশোরগঞ্জের নাটক তদন্ত মঞ্চস্থ হবে।
একাডেমির জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়নে বিকাল ৫টা থেকে শিল্পী মুস্তফা মনোয়ারের রচনা ও নির্দেশনায় মাল্টিমিডিয়া পাপেট থিয়েটার ঢাকা পরিবেশন করবে ষাঁড় ও কপি,গিট্টু, এম এ মোমেন চৌধুরীর রচনা ও নির্দেশনায় বিদ্যালয় নাট্যদলি (বিনাদ) গাইবান্ধা’র নাটক সবার জন্য এক পৃথিবী, আবু আউয়াল রিজু এর রচনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমি শিশু নাট্যদল বান্দরবান এর নাটক নারী, সুকুমার রায় এর রচনা ও শিশির দে এর নির্দেশনায় পাতাবাহার সাংস্কৃতিক সংস্থা শেরপুরের নাটক অবাক জলপান, মীর সরোয়ার আলী মুকুল এর রচনা ও রেজানুর রহমানের নির্দেশনায় শিল্প সাহিত্য সংসদ সৈয়দপুর নীলফামারী’র নাটক মটর সাইকেল এক্সিডেন্ট এবং রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় কাব্য বিলাস নাট্যগোষ্ঠী ঢাকা’র নাটক কপাল মঞ্চস্থ হবে।
একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে বিকাল 5টা থেকে একক সঙ্গীত, সমবেত সঙ্গীত ও সমবেত নৃত্য পরিবেশন করবে জেলা শিল্পকলা একাডেমি নীলফামারী, গাইবান্ধা, সুনামগঞ্জ, বরিশাল, কিশোরগঞ্জ, বান্দরবান, হবিগঞ্জ, শেরপুর ও কক্সবাজারের শিশুশিল্পী বৃন্দ।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ২০১৯ বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে উদ্বোধন হলো শিশু কিশোর নাট্য ও বিভিন্ন শাখার শিশু শিল্পীদের অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় আয়োজন ‘চতুর্দশ জাতীয় শিশু কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯’। সহস্রাধিক শিশুর অংশগ্রহণে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এর আগে জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে অতিথিরা বেলুন উড়িয়ে নয় দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন। একইসাথে শিল্পী মোস্তাফা মনোয়ার রং তুলির আঁচড়ে শিশু চিত্রাঙ্কনের উদ্বোধন করেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এসোসিয়েশন’র যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশুদের অংশগ্রহণে বাংলাদেশের সর্ববৃহৎ নাট্য ও সাংস্কৃতিক উৎসব ‘চতুর্দশ জাতীয় শিশু-কিশোর নাট্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৯’। ৬৪ জেলার সাংস্কৃতিক দল এবং ৯৫টি শিশু নাট্য সংগঠনের দশ হাজারেরও বেশি শিশুর অংশগ্রহণে ২০-২৮ সেপ্টেম্বর ২০১৯ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবে একাডেমির জাতীয় নাট্যশালা, জাতীয় চিত্রশালা, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ও একাডেমি প্রাঙ্গণসহ প্রতিদিন ৮টি ভেন্যুতে ৯টি জেলার ৮৫টি পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে।