শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

১৮ কোটি মানুষের চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে : জামায়াত আমির

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বুধবার, ২৮ মে, ২০২৫

এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে শুকরিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, কেউ কেউ বলেন আমার নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে। আমি তা মোটেও মনে করি না। আমার নিজের বা কারো একার প্রচেষ্টায় নয়, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ১৮ কোটি মজলুম মানুষের চেষ্টায় ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে।

বুধবার (২৮ মে) সকালে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্ত হন।

এ উপলক্ষ্যে শাহবাগ মোড়ে তাৎক্ষণিক মঞ্চ বানিয়ে এটিএম আজহারুল ইসলামকে শুভেচ্ছা ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের মূল ক্রেডিট আল্লাহতায়ালার। এরপর জমিনের ক্রেডিট সব জনগণের।

জামায়াত আমির বলেন, আমরা এক থাকবো জাতির প্রয়োজনে ঐক্যবদ্ধ হবো। জাতির প্রয়োজনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যাবো।

তিনি বলেন, আজকে মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি লাভ করেছেন। তার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার জন্য আজকের এ সংক্ষিপ্ত আয়োজন। তার অভিব্যক্তি ও বক্তব্য আমরা আরো বড় পরিসরে শুনবো।

দীর্ঘ ১৪ বছর ঘাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে এটিএম আজহারুল ইসলামের ওপরে জুলুম করা হয়েছে। আল্লাহ তাকে বাঁচিয়েছেন এবং সেই মহান রব আমাদের কাছে তাকে ফিরিয়ে দিয়েছেন এজন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ।

অভ্যর্থনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন, সেক্রেটারি রেজাউল করিমসহ ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতারা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD