শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

১৮ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে:গাজীপুরে জামায়াতে আমির

হাবিবুর রহমান, গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
Oplus_0
জামাতে ইসলামের নায়েবে আমির ডা শফিকুর রহমান বলেছেন, ১৮ কোটি মানুষকে এদেশে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহত নিহতরা সম্মানের পাত্র। মর্যাদার পাত্র। তাদের পরিবারের সদস্যদেরকে চাকরির ব্যবস্থা করতে হবে। যেনো করুনার পাত্র হয়ে না থাকে।
৪ অক্টোবর শুক্রবার সকালে গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহানগর জামাতে ইসলামী আয়োজিত এক মতবিনিময় ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  তিনি ওই কথা বলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা ওই সময় উপস্থিত ছিলেন।

গাজীপুর মহানগর জামাতে ইসলামী সভাপতি অধ্যাপক জামাল উদ্দিন সমাবেশে সভাপতিত্ব করেন।
জামাতে আমির আরো বলেন, শিল্প প্রতিষ্ঠান ধ্বংসের চেষ্টা চালাচ্ছে একটি ষড়যন্ত্রকারী মহল। শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। শ্রমিক ও মালিকদের মধ্যে ভালো সম্পর্ক থাকতে হবে।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার  ইউনিয়ন পর্যায়ের জামায়াতে ইসলামীর কর্মী ও নেতৃবৃন্দ সমবেত হন।
প্রধান অতিথির বক্তব্যে ডা শফিকুর রহমান আরো বলেন বিগত সরকার দেশে জুলুম চালিয়েছে । দুঃশাসন চালিয়ে প্রতিপক্ষকে হত্যা করেছে। এজন্য এ দেশ থেকে তারা বিতাড়িত হয়েছে।
১৮ কোটি মানুষের চাওয়া পাওয়ার সফল বাস্তবায়ন যেন করে আগামী সরকার। অত্যাচার ও ঘুষ বরদাসত করা হবে না। আমাদের দল হলো মানবতার দল।
বৃষ্টি উপেক্ষা করে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো নেতা কর্মী ওই সমাবেশে প্লেকার্ড ব্যানার সমেত যোগদান করেন।
সমাবেশে কেন্দ্রীয় ,জেলা ,উপজেলাও ইউনিয়ন পর্যায়ের জামাতে ইসলামী যুব শিবির ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD