শিরোনাম :
নিউইয়র্কে ‘উইমেন লিডার্স’ প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন ডা. জুবাইদা রহমান বহর আধুনিকায়নে বোয়িংয়ের সঙ্গে নতুন চুক্তি, কিনবে ১১ উড়োজাহাজ শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয় এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: মামলায় আসামি মামা কারাগারে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে কারিগরি সমন্বয় কমিটির দ্বিতীয় সভা নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান লবায়ু সংকট মোকাবিলায় উন্নত দেশগুলোর কার্যকর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী চীন-মার্কিন সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় ভূমিকা রাখবে: জরিপ খাদ্য নিরাপত্তা রক্ষায় কৃষকদের আয় ও উৎপাদন সক্ষমতা নিশ্চিতের উদ্যোগ

১৮ এর আগে বউ নয়:প্রচারিভিযান মূল্যায়ন শীর্ষক সভা

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
dav

নিজস্ব প্রতিবেদক:
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ  ও জাতীয় মানবাধিকার কমিশন এর  উদ্যোগে ব্যালবিবাহ বন্ধে “১৮ এর আগে বউ নয়” শিরোনামে পাঁচ বছর ব্যপী (২০১৩-২০১৮) একটি প্রচারাভিযান সফলভাবে সম্পন্ন করেছে। ইতোমধ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই প্রচারাভিযাণের কার্যকারিতা সম্পর্কে একটি গবেষণা বা মূল্যায়ন পরিচালনা করে।  প্রচারাভিযাণের অংশ হিসেবে জাতীয় মানবাধিকার কমিশন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে ১৬ মে ২০১৯ বৃহস্পতিবার  বিকাল ১:০০-৩:৩০ মিনিটে জাতীয় মানবাধিকার কমিশনের সম্মেলন কক্ষে “১৮ এর আগে বউ নয়” প্রচারিভিযান মূল্যায়ন শেয়ারিং শীর্ষক সভার আয়োজন করেছে। উক্ত সভায় এই প্রচারিভিযানের মূল্যায়ন প্রতিবেদন উপস্থাপন করা হয়, যেখানে প্রায় ৪০ জন প্রতিনিধি বিভিন্ন এনজিও এবং দেশের শীর্ষস্হানে থাকা পত্রিকার প্রতিনিধি অংশগ্রহন করেন। এই প্রচারিভিযাণের কারনে উক্ত এলাকার জনগন বাল্যবিবাহ রোধে আগের থেকে অনেক সচেতন হয়েছে এবং বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করেছে যা প্রায় ৫৩% (গবেষণার অর্ধেকেরও বেশি) উত্তরদাতা বলেছেন। শিশুর নেতৃত্ববিকাশ, ধর্মীয় নেতার সচেতনা, বিবাহিত কিশোর-কিশোরীদের নিয়ে কাজ করা, ভবিষ্যতে এ ধরণের আর দীর্ঘমেয়াদি ও টেকসই প্রকল্প নেয়া উচিত ছিল এই গবেষণার অন্যতম সুপারিশ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ শাহনাজ হুদা, প্রফেসর, ফ্যাকাল্টি অফ ল’, ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্যালবিবাহ রোধে আইনের প্রণয়নের পাশাপাশি তাঁর যথাযথ প্রয়োগ এবং মনিটরিং এর বাবস্থা থাকা দারকার। এর পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন থেকে মিস সাবিরা সুলতানা, উপ-পরিচালক, অ্যাডভকেসি এন্ড জাস্টিজ বলেন- ব্যালবিবাহ রোধে শিশুর অংশগ্রহন ও ক্ষমতায়ণের পাশাপাশি স্বানীয় শিশু সুরক্ষা সিস্টেমকে আর শক্তিশালি এবং শিক্ষা প্রতিস্থানে রিপোর্টং ও রেসপন্স মেকানিজম বাবস্থা ও তাঁর কার্যকারিতা করতে হবে।

সভায় বিশেষ অথিতি হিসেবে ছিলেন মোসঃ নুরুননাহার ওসমানী, সম্মানিত সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন (সাবেক সিনিয়র জেলা ও সেসন জাজ) এবং সদস্য শিশু অধিকার কমিটি। আলোচনার এক পর্যায়ে তিনি বলেন ওয়ার্ল্ড ভিশন শিশুদের অধিকার ও ক্ষমতায়ণের জন্য খুব ভাল কাজ করে যাচ্ছেন। রংপুর মিঠাপুকুরে তাঁদের কার্যক্রম সফলভাবে পরিচালনা করছে যা আমরা সরাসরি মাঠ পরিদর্শনে দেখেছি। “১৮ এর আগে বউ নয়” এটি একটি সফল প্রচারিভিযা। বাল্যবিবাহ রোধে এখনও আমাদের অনেক কাজ করতে হবে। কাজীদের এই বিষয়ের উপর প্রশিক্ষণ দিতে হবে যাতে তারা ১৮ এর আগে কোন মেয়ে শিশুর বিয়ের বাবস্থা না করতে পারে। এবং সার্বিকভাবে জনগণকে বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন করতে হবে। উক্ত সভার উপস্থাপনা করেন স্ত্রেলা রুপা মল্লিক, ন্যাশনাল কোঅরডিনেটর, চাইল্ড প্রকেশন এবং পারটিশিপেশন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মিঃ রবিউল ইসলাম, উপ-পরিচালক, জাতীয় মানবাধিকার কমিশন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD