শিরোনাম :
শিল্প ও পরিবহনে নতুন চাপের মধ্যে জার্মানি, অর্থনীতিতে প্রবৃদ্ধির আশা ও AI নিয়ে বাড়ছে প্রস্তুতি সিসিলির জাদুঘর থেকে রেনেসাঁ যুগের ‘অমূল্য’ চার চিত্রকর্ম চুরি দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি চীনের আধুনিকায়নের জন্য গুরুত্বপূর্ণ: সি চিন পিং ডারউইন জয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নতুন পরিচয়, প্রশংসায় সাবেক তারকা ও বিশ্লেষকরা রাজধানীতে নারীদের জন্য ‘পিংক বাস’ চালু বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি আজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সেপ্টেম্বরে রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ভূমধ্যসাগরে ১১ দিন ভেসে থাকার পর নৌকায় অন্তত ১১ জনের মৃত্যু, ৯ জনই বাংলাদেশি কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২৯৪, নিখোঁজ ৩২০ পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের ভারসাম্যে চীনের সাফল্যের প্রশংসায় জাতিসংঘ

১১তম গ্রেডের দাবিতে বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

১১তম গ্রেডের দাবিতে সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলেনের মধ্যেই তাদেরি উদ্দেশে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীতকরণের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করা হয়েছে মর্মে কিছু কিছু সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল উন্নীতকরণের কোন ধরনের প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগে প্রেরণ করা হয়নি।

এতে আরো বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য ন্যায্যতার ভিত্তিতে নিরসনের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। পরবর্তীতে এ বিষয়ে ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য প্রস্তাব জনপ্রশাসন মন্ত্রণালয়/অর্থ বিভাগে প্রেরণ করা হবে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত এমন তথ্যে বিভ্রান্ত না হয়ে শিক্ষকদেরকে বিদ্যালয়ের প্রাত্যহিক পাঠদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপসচিব মনোয়ারা ইশরাত।

 

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
©germanbanglanews24
Developer Design Host BD