শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

১০ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল-ছাত্রদলের ১০ জন আটক

জার্মান বাংলা চ্যানেল, ঢাকা অফিস
  • প্রকাশের সময়: রবিবার, ১১ মে, ২০২৫
ক্যাপসান: আটক যুবদল-ছাত্রদলের ১০ নেতা-কর্মী

চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে রাজধানী ঢাকার পাশর্^বর্তী গাজীপুর মহানগরে ১০ জনকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মী এবং ১০ জনকেই কোমরে দড়ি বেঁধে থানায় নেওয়ার হয়েছে।

স্থানীয় একটি সমবায় সমিতির ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে রোববার দুপুরে গাজীপুর মহানগরের পোড়াবাড়ীর মাস্টারবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

তবে যুবদল নেতৃবৃন্দসহ আটক নেতাকর্মীদের স্বজনরা চাঁদা দাবির বিষয়টি নাকচ করে ঘটনাটিকে সাজানো নাটক বলে অভিযোগ করেছেন।

আটককৃতরা হলেন- গাজীপুর মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য ও দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য বাওরাইদ এলাকার মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুরের কোতোয়ালি থানার শাহিন ভূঁইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারীর সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর নগরের পোড়াবাড়ীর মাস্টারবাড়ি এলাকার সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির অফিস। আটককৃতরা ওই সমিতির শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তাকে হত্যার হুমকি দেয়া হয়।

ওই ঘটনায় শাখা ব্যবস্থাপক সোহেল রানা বাদী হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশেপাশের এলাকায় থেকে ১০ জনকে আটক করে। পরে তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জানতে চাইলে গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ‘ওই এনজিও’র মালিকের কাছে ঢাকার বিএনপির এক নেতার আত্মীয় টাকা পাবেন। কিন্তু এনজিও মালিক টাকা দিতে টালবাহানা করছিলেন।

ওই এনজিও’র (সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি) কোনো কর্মকর্তার কাছে কেউ চাঁদা দাবি করতে যায়নি মন্তব্য করে মাহমুদুল হাসান বলেন, বিষয়টি নিয়ে রোববার পোড়াবাড়ী এলাকায় একটি অফিসে সমঝোতা বৈঠক চলছিল। সে সময় এনজিও মালিক সেনাবাহিনীকে কল করে তাদের ধরিয়ে দিয়েছেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD