এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা আদর্শ ডিগ্রী কলেজ অডিটোরিয়াম হল রুমে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ও হালসা আদর্শ ডিগ্রী কলেজ এর যৌথ উদ্যোগে আয়োজিত ক্যারিয়ার প্লানিং ও উচ্চ শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে ৷
রবিবার সকালে হালসা আদর্শ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহজাহান আলী ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে উচ্চ শিক্ষা গ্রহনের পর নিজেদের ক্যারিয়ার গড়ে তোলার ব্যাপারে এবং তাদের আগামী দিনের স্বপ্ন, লক্ষ্য বাস্তবায়ন করার কৌশল অত্যান্ত সুন্দর ও সাবলীল ভাবে উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রফেসর ও রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস-চেয়ারম্যান ড. মো. জহুরুল ইসলাম ৷ বিশেষ আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হালিমা খাতুন ।
ক্যারিয়ার প্লানিং ও উচ্চ শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা জাসদের সংগ্রামী সাধারন সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আহমদ আলী, যুগ্ম-সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কারশেদ আলম, মিরপুর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মোশারফ হোসেন মুসা ৷
এ সময় হালসা আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক মুজাহার আলী, অধ্যাপক নির্মল কুমার, অধ্যাপক সাইদুর রহমান, অধ্যাপক সাইরা সুলতানা, অধ্যাপক হেলাল উদ্দীন, সহকারী অধ্যাপক আব্দুস সালাম, রবিউল ইসলাম, আঃ রব মিয়া সহ কলেজের সকল শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ৷
ক্যারিয়ার প্লানিং ও উচ্চ শিক্ষা শীর্ষক সেমিনার অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক আঃ আজিজ ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন হালসা আদর্শ ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক প্রভাষক শামীম আহমেদ।