শিরোনাম :
বঙ্গভবনে ব্রিটিশ রাজপরিবারের ডাচেস সোফি: রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিয়ে রোধে সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী প্ল্যান ইন্টারন্যাশনাল জেনেভায় ওয়াইপা ইনভেস্টমেন্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস: অসামান্য এলডিসি বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘ইনভেস্ট বাংলাদেশ’ ‘১৫ লাখ রোহিঙ্গার বোঝা টানা অসম্ভব, সম্মানজনক প্রত্যাবাসনেই স্থায়ী সমাধান’: জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান ডেঙ্গু ও মৌসুমি রোগের পুনরাবৃত্তি: দায়সারা পদক্ষেপ নয়, চাই বিজ্ঞানভিত্তিক পূর্বপ্রস্তুতি কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পাঞ্চলের নিরাপত্তায় সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের: সীমান্তে ঘাঁটি হস্তান্তর ও ইসরায়েলি বাহিনীর উদ্বেগ শিল্পাঞ্চলে শুধু শ্রমিকদের জন্য ৬টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

হার্দিক প্রসঙ্গে মুখ খুললেন এলি

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ১৯ জানুয়ারী, ২০১৯

জার্মানবাংলা ডেস্কঃ রিয়ালিটি টক শোয়ে মহিলাদের সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করে বেশ বিপাকে পড়েছেন ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া।

নির্বাসিত টিম ইন্ডিয়ার অলরাউন্ডার লজ্জা ও হতাশায় নিজেকে গৃহবন্দি করে ফেলেছেন। বিসিসিআই তাকে নিয়ে কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই তাকিয়ে পাণ্ডিয়া পরিবার। আর এরই মধ্যে হার্দিককে নিয়ে মুখ খুললেন তার বান্ধবী এলি আভরাম।

একাধিকবার প্রকাশ্যে একসঙ্গে দেখা গিয়েছে তাদের। সেলেব মহলে গুঞ্জন, বলিউড মডেলের সঙ্গেই নাকি প্রেম করছেন হার্দিক। যদিও তারা এ কথা স্বীকার করেননি। সেই এলির থেকেই হার্দিকের এমন মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। তবে এ বিষয়ে বান্ধবীর সমর্থন পাননি ভারতীয় তারকা। বরং শোয়ে তার এধরনের মন্তব্য করা উচিত হয়নি বলেই মনে করছেন এলি।

মডেল-অভিনেত্রী জানান, তিনি সেই শোয়ের কয়েকটি দৃশ্য দেখেছেন। হার্দিকের কথা শুনে তার বেশ খারাপই লেগেছে।

বলি পরিচালক করণ জোহরের রিয়ালিটি টক শো কফি উইথ করণ’-এ লোকেশ রাহুলের সঙ্গে হাজির হয়েছিলেন হার্দিক। যেখানে করণের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নাইটক্লাবে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে তাদের নাম জানার প্রয়োজন মনে করতেন না। একই মেসেজ সব মহিলাদের পাঠাতেন। এমনকী প্রথমবার মিলনের পর সে কথা নিজের মাকে এসে জানিয়েছিলেন।

বাদ যাননি রাহুলও। মহিলাদের নিয়ে তিনি আপত্তিকর মন্তব্য করেন। যার জেরে তাদের দুজনকেই সাসপেন্ড করে বিসিসিআই। অস্ট্রেলিয়া সফরের মাঝপথ থেকেই দুজনকে দেশে ফিরিয়ে দেওয়া হয়।

তবে, তরুণ দুই ক্রিকেটারের পাশে দাঁড়িয়েছেন সৌরভ গাঙ্গুলী। বলেন, ভুল থেকে ওরা শিক্ষা নেবে। তবে, যেভাবে সমালোচনা আর বিতর্ক গড়াচ্ছে, তা বাড়াবাড়ি।

কিন্তু হার্দিকের মন্তব্যে যে বেশ হতাশ এলি, তা লুকোলেন না অভিনেত্রী। বলেন, হার্দিক পাণ্ডিয়ার মুখ থেকে এমন কথা শুনে আমি অবাকই হয়েছি। কারণ আমি ব্যক্তিগতভাবে যাকে চিনতাম, সে একেবারেই এরকম নয়। মানুষ যে এর প্রতিবাদ করছে সেটা দেখে ভাল লাগছে। ওর বোঝা উচিত এই ধরনের মানসিকতা মেনে নেওয়া যায় না। এসব কি প্রকাশ্যে গর্ব করে বলার কথা?

দুই তারকাকে সাসপেন্ড করা নিয়ে এলির মন্তব্য, আপনি যখন দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান, সেটা একটা বড় প্রাপ্তি। এটাকে হালকাভাবে নেওয়া উচিত নয়। আমাদের দেখেই তো আগামী প্রজন্ম শিক্ষা নেবে। তাই সেই বুঝেই আচরণ করা উচিত। এটুকুই বলতে পারি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD